1. admin@thedailypadma.com : admin :
রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনের এ পর্যন্ত ২ হাজার ৫৮১ সামরিক স্থাপনা ধ্বংস - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনের এ পর্যন্ত ২ হাজার ৫৮১ সামরিক স্থাপনা ধ্বংস

  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২৬৬ Time View

রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনের এ পর্যন্ত ২ হাজার ৫৮১ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ এ তথ্য জানিয়েছেন।

সাংবাদিকদের রাশিয়ার এই সামরিক কর্মকর্তা জানান, সামরিক স্থাপনার পাশাপাশি রুশ সেনারা ইউক্রেনের ৮৯৭টি ট্যাংক ও সাঁজোয়া যান, ৯৫টি রকেট নিক্ষেপ ব্যবস্থা, ৩৩৬টি কামান ও মর্টার, ৬৬২টি বিশেষ সামরিক যান এবং ৮৪টি চালকবিহীন বোমারু বিমান ধ্বংস করেছে।

এসময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ জানান, শুধু মঙ্গলবারেই রাশিয়ার যুদ্ধবিমানের হামলায় ইউক্রেনের ৩২টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে।

এদিকে সামরিক অভিযান শুরুর পর রুশ সেনা হতাহতের খবর নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, ইউক্রেনের দাবি, তারা এখন পর্যন্ত রাশিয়ার ১২ হাজার সেনাকে হত্যা করেছে। এ ছাড়া রুশ বাহিনীর ৪৮টি যুদ্ধবিমান, ৩০৩টি ট্যাংক, ৮০টি হেলিকপ্টার এবং হাজারের বেশি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, দুই থেকে চার হাজার রুশ সেনা প্রাণ হারিয়েছেন। গত সপ্তাহে অবশ্য নিজেদের ৪৯৮ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছিল মস্কো। সূত্র: স্পুতনিকের

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews