1. admin@thedailypadma.com : admin :
দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়ুন সুক ইওল - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা পেলেন তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলাম নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে যুক্তরাজ্য আগামী মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা জামায়াত আমির ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিপরিষদ সচিব সিরাজ উদ্দিন মিয়া নতুন সরকারের শপথ কবে জানালেন প্রেস সচিব ৩০টি আসনে ভোট পুনর্গণনার আবেদন, শপথ স্থগিতে আইনি পদক্ষেপ নেবে জামায়াত বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বার্থ সামনে রেখেই দেশের পররাষ্ট্রনীতি ঠিক হবে: তারেক রহমান

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়ুন সুক ইওল

  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৩৩ Time View

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়ুন সুক ইওল। রক্ষণশীল সাবেক এই শীর্ষ প্রসিকিউটর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তার প্রধান উদারপন্থি প্রতিপক্ষ লি জে-মিয়ুংকে পরাজিত করেন। পূর্ব এশিয়ার এই দেশটিতে এবারই প্রথম এতোটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে তাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলো।

সংবাদমাধ্যমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত ৯৮ শতাংশেরও বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং ইয়ুন সুক ইওল ৪৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে ইয়ুনের প্রধান প্রতিদ্বন্দ্বী লি জে-মিয়ুং পেয়েছেন ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট।

এদিকে নির্বাচনে নিজের জয়কে ‘জনগণের মহান বিজয়’ বলে অভিহিত করেছেন ইয়ুন সুক ইওল। বৃহস্পতিবার (১০ মার্চ) জানানো এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, তিনি দেশের সংবিধান ও পার্লামেন্টকে সম্মান করবেন এবং দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিরোধী দলগুলোকে সাথে নিয়ে কাজ করবেন।

ইয়ুন সুক ইওল আরও বলেন, ‘আমাদের প্রতিযোগিতা আপাতত শেষ। আমাদেরকে এখন হাত মেলাতে হবে এবং দেশ ও মানুষের কল্যাণে ঐকবদ্ধ হতে হবে।’

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার বর্তমান শাসক দল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী লি জে-মিয়ুং নির্বাচনের আগে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিদায়ী প্রেসিডেন্টের নেওয়া উদ্যোগের ধারাবাহিকতা রক্ষার অঙ্গীকার করেছিলেন। একইসঙ্গে বেইজিং ও ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও ভারসাম্য বজায় রাখার অঙ্গীকারও করেছিলেন তিনি।

অন্যদিকে নির্বাচনের আগে ইয়ুন সুক ইওল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার কথা জানিয়েছিলেন। আর উত্তর কোরিয়ার ব্যাপারে ‘শক্তি প্রদর্শনের মাধ্যমে শান্তি’ স্থাপনের পক্ষে তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews