1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেনে শিশু হাসপাতালে রাশিয়ার বোমা হামলা - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

ইউক্রেনে শিশু হাসপাতালে রাশিয়ার বোমা হামলা

  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৪৮ Time View
ইউক্রেনের মারিউপোলের সিটি কাউন্সিল দাবি করেছে, রাশিয়ার সেনারা শহরের একটি মাতৃ ও শিশু হাসপাতালে হামলা চালিয়েছে।
হামলার একটি ভিডিও প্রকাশ করেছে মারিউপোল সিটি কাউন্সিল। ভিডিওতে দেখা যায় হাসপাতাল ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তুপ।
রাশিয়ার হামলার ব্যাপারে সিটি কাউন্সিল জানায়, সিটি সেন্টারে একটি মাতৃ ও শিশু হাসপাতাল, শিশু বিভাগ ও ওষুধ বিভাগ সব এইমাত্র রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমির জেলেনস্কিও টুইটারে ধ্বংসপ্রাপ্ত হাসপাতালের একটি ভিডিও প্রকাশ করেছেন। রাশিয়ান হামলার তীব্র সমালোচনা করেছেন তিনি।
ইউক্রেনকে বিমান দিয়ে সহায়তা না করায় প্রেসিডেন্ট জেলেনস্কি ন্যাটো ও পশ্চিমা দেশগুলোরও সমালোচনা করেছেন।
হামলার বিষয়ে জেলেনস্কি বলেন, মাতৃ ও শিশু হাসপাতালে সরাসরি হামলা চালিয়েছে রাশিয়া। মানুষ ও শিশুরা এখন ধ্বংসস্তুপের নিচে। চরম নৃশংসতা। কতদিন এই বিশ্ব এই সন্ত্রাসকে উপেক্ষা করবে?
ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে জেলেনস্কি বলেন, এখনই আকাশ বন্ধ করে দিন। হত্যা থামান। আপনাদের শক্তি আছে, কিন্তু মনে হচ্ছে আপনারা মানবিকতা হারিয়েছেন।
এদিকে এই হামলায় ক্ষয়ক্ষতি কেমন হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: সিএনএন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews