1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাশিয়ার ছোড়া রকেটে একটি বিমানঘাঁটি ধ্বংস হয়ে গেছে - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাশিয়ার ছোড়া রকেটে একটি বিমানঘাঁটি ধ্বংস হয়ে গেছে

  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৯৪ Time View
ইউক্রেনের কিয়েভ অঞ্চলের ভাসিল্কিভ শহরে স্থানীয় সময় শনিবার সকালে রাশিয়ার ছোড়া রকেটে একটি বিমানঘাঁটি ধ্বংস হয়ে গেছে। সেখানকার মেয়রের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স ইউক্রেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার ছোড়া রকেট একটি গোলাবারুদের ডিপোতেও আঘাত হেনেছে বলে ভাসিল্কিভের মেয়র নাটালিয়া বালাসিনোভিচ জানিয়েছেন।
এদিকে, রুশ সেনাদের বিশাল বহর কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে রেখেছে। পাশাপাশি হামলাও চালাচ্ছে তারা।
যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজিসের চিত্রে দেখা গেছে কিয়েভের উত্তর-পশ্চিমে বেশ কয়েকটি জায়গায় আগুনের ছবি। ইউক্রেনের হোস্টোমেলের আন্তোনোভ বিমানবন্দরে আগুনের চিত্র দেখা গেছে।
স্যাটেলাইট চিত্রে ম্যাক্সার জানিয়েছে, আমরা কিয়েভের উত্তর-পশ্চিমে মোসচুনে বাড়িঘর জ্বলতে দেখেছি। স্যাটেলাইট কোম্পানিটির দাবি, ছবিতে রাজধানীর উত্তর-পশ্চিমে শহর জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়গুলোও দেখা গেছে। কোথাও কোথাও সংঘর্ষও চোখে পড়েছে।
সাঁজোয়া যান, ট্যাংক ও কামান নিয়ে কিয়েভের পশ্চিম ও দক্ষিণ দিকে রুশ সেনাদের দেখা গেছে। কিয়েভের উত্তরে রুবিয়াঙ্কা শহরের কাছে রুশ সেনাদের দেখা গেছে। উত্তর–পূর্ব দিক থেকে রুশ সেনাদের একটি বহর রাজধানীর দিকে এগিয়ে আসতে দেখা গেছে।
রাজধানী এবং তার পশ্চিমে জাইটোমিরে বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে। বাসিন্দাদের বাঙ্কারে আশ্রয় নিতে সতর্ক করা হয়েছে। কিয়েভে সাংবাদিকরা ভারি গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন।
কিয়েভের আশেপাশে প্রচণ্ড গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
ইউক্রেনের রাজধানীর আশেপাশে লড়াই অব্যাহত আছে। শহরের প্রশাসন বলেছে বুচা, ইরপিন এবং হোস্টোমেলের পাশাপাশি কিয়েভের আরও উত্তরে ভিশোরোদ জেলাসহ উত্তরের অঞ্চলগুলো সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছে। শহরের পূর্বে, ডিনিপার নদীর ওপারে ব্রোভারিতেও লড়াই চলছে।
মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনারা কিয়েভকে চার দিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছেন।
ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি এনারগোটমের প্রধান পেট্রো কোটিন বলেন, রুশ সেনারা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন।
তিনি জানান, রুশ বাহিনী প্ল্যান্টের ইউক্রেনীয় কর্মীদের বলেছে, এটি এখন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের অধীনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews