1. admin@thedailypadma.com : admin :
একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব

  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৬১ Time View

সন্ত্রাসবাদ-সম্পর্কিত বিভিন্ন ধরনের অপরাধের দায়ে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব; যা গত বছরে পুরো সময়জুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে। শনিবার সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এসপিএ বলছে, ৮১ জনের সবাই একাধিক ঘৃণ্য অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তারা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) অথবা আল-কায়েদা, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী অথবা ‌‌‘অন্যান্য সন্ত্রাসী সংগঠনের’ সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছিলেন।

অভিযুক্তরা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনায় হামলার পরিকল্পনা অথবা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্যবস্তু বানানো অথবা হত্যা অথবা দেশে অস্ত্রপাচার করেছিল বলে এসপিএর প্রতিবেদনে জানানো হয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর করা ৮১ জনের মধ্যে ৭৩ জনই সৌদি আরবের নাগরিক। এছাড়া সাতজন ইয়েমেন এবং একজন সিরিয়ার নাগরিক।

এসপিএ বলেছে, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের প্রত্যেকের জন্য সৌদি আরবের আদালতে পৃথক তিনটি পর্যায়ে ১৩ জন বিচারকের তত্ত্বাবধানে মামলার কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।

বিশ্বে মৃত্যুদণ্ডে কার্যকরের হারে সবার ওপরে রয়েছে তেলসমৃদ্ধ উপসাগরীয় ধনী দেশ সৌদি আরব। শনিবারের এই ঘোষণার মাধ্যমে দেশটিতে একদিনে মৃত্যুদণ্ড কার্যকরের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। এর আগে, গত বছর দেশটিতে মোট ৬৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews