1. admin@thedailypadma.com : admin :
এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাজারে আসছে তিন ধরণের নতুন ব্যাংক নোট ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুর মেডিকেল কলেজে ডাক্তার ও শিক্ষার্থীদের মানববন্ধন ‘ফরিদপুর মা-মেয়ে হত্যা’ বিয়ের চাপ ও পরকীয়ার জেরে জাহানারা-সামিয়াকে হত্যা করে মাটি চাপা দেয় উজ্জল দেশে কমবে বৃষ্টিপাত, অব্যাহত থাকবে তাপপ্রবাহ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অপারেশন স্লেজহ্যামার: আগামী সপ্তাহের মধ্যেই ইসলামিক রিপাবলিক ইরান নতুন করে হামলার মুখে পড়তে পারে এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ মে ২০২৬

এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ

  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩৬৭ Time View

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে ঢাকা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৩৮ জন, আর নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন ২৬ জন।

রোববার (১৩ মার্চ) দুপুরে শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) জাহিদ বক্ত চৌধুরী।

তিনি বলেন, এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষার ফল দেওয়া হয়েছে। যাদের ফল পরিবর্তন হয়েছে তাদের মোবাইল ফোনে এসএমএসও পাঠানো হয়েছে।

পুনর্নিরীক্ষার ফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ১৫৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে একজন শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন। ফেল থেকে পাস করেছেন ৩৮ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন।

জানা গেছে, এবার ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০ হাজার ৮০০ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেছেন। এর মধ্যে কেউ একটি বিষয়ে, আবার কেউ একাধিক বিষয়ে আবেদন করেছেন। সে হিসেবে আবেদনপত্রের সংখ্যা প্রায় ৩০ হাজার।

২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত ১৩ ফেব্রুয়ারি। পরদিন ১৪ ফেব্রুয়ারি থেকে পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়, যা শেষ হয় ২০ ফেব্রুয়ারি।

এবার এইচএসসিতে পাসের হার ৯৫ দশমিক ৫৭ শতাংশ। আর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে সার্বিক পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews