1. admin@thedailypadma.com : admin :
পোল্যান্ড সীমান্তে ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩৫ - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের উপসাগরীয় অঞ্চলের সব বন্দর অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র হ্যাপি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সফল টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি সম্পন্ন চিকিৎসকের কাছে চাঁদা দাবি : সাবেক সেই যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ইরানে ফের হামলার কথা ভাবছেন ট্রাম্প : ওয়াল স্ট্রিট জার্নাল সতর্কবার্তা পেয়ে মাইন অপসারণ অভিযানে ইস্তফা দেয় মার্কিন ডেস্ট্রয়ার জাহাজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ১৩ এপ্রিল ২০২৬ ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় প্রায় ১১.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে এক নজরে বিশ্ব সংবাদ: ১২ এপ্রিল ২০২৬ হরমুজ প্রণালি পার হতে হলে টোল দিতে হবে ইরানি মুদ্রায়: তেহরান

পোল্যান্ড সীমান্তে ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩৫

  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২৪৪ Time View
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ডের সীমান্তের কাছে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। রবিবার ইউক্রেনের লভিভ অঞ্চলের ইয়াভোরিভ ঘাঁটিতে রাশিয়ার এই হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন।
ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, ইয়াভোরিভের সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। লভিভ অঞ্চলের গভর্নর বলেছে, পশ্চিম ইউক্রেনের এই সামরিক ঘাঁটিতে হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছেন।
এক বিবৃতিতে লভিভের সামরিক প্রশাসন বলেছে, দখলদাররা আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রুশ সামরিক বাহিনী ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
আক্রান্ত সামরিক প্রশিক্ষণ স্থাপনাটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় এবং ঐতিহ্যগতভাবে ন্যাটোর সাথে যৌথ মহড়ার স্থান; যা পোল্যান্ড সীমান্ত থেকে ২৫ কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত।
তবে ন্যাটোর সদস্য পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের ব্রিফিংয়ে এ ধরনের হামলার কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের একজন প্রতিনিধি সাইরেন বাজিয়ে অন্তত ১৯টি অ্যাম্বুলেন্সকে ইয়াভোরিভের দিকে যেতে দেখেছেন। ক্ষেপণাস্ত্র হামলার পর ওই এলাকার আকাশে ব্যাপক কালো ধোঁয়া উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন তিনি।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ বলেছেন, লভিভের কাছে আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। বিদেশি প্রশিক্ষকরা সেখানে কাজ করতেন। এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ন্যাটোর প্রতিক্রিয়াও জানা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews