1. admin@thedailypadma.com : admin :
‘বারোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ কুর্দিস্তানের রাজধানী আরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেটে আঘাত - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম

‘বারোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ কুর্দিস্তানের রাজধানী আরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেটে আঘাত

  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২৮৭ Time View

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর আরবিলে আঘাত করেছে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র। রবিবার (১৩ মার্চ) সকালে ছোড়া ওই ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন কনস্যুলেটেও আঘাত হানে। স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানান বার্তা সংস্থা এএফপি।

কুর্দি নিরাপত্তা বাহিনী জানায়, আজ ‘বারোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ কুর্দিস্তানের রাজধানী আরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেটে আঘাত হানে।

এক বিবৃতিতে কুর্দিস্তান কাউন্টার টেররিজম ইউনিট জানায়, ‘ইরাক ও কুর্দিস্তানের সীমানার বাইরে থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছিল। ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব দিক থেকে আসছিল।

এ হামলায় মার্কিন কনস্যুলেটের ক্ষতি না হলেও সামনে থাকা স্যাটেলাইট টিভি চ্যানেল কুর্দিস্তান ২৪-এর অফিস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে আরবিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews