1. admin@thedailypadma.com : admin :
বাংলাদেশে চীনা মিসাইল কারখানা তৈরির খবর খতিয়ে দেখবে বেইজিং - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশে চীনা মিসাইল কারখানা তৈরির খবর খতিয়ে দেখবে বেইজিং

  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২৭০ Time View

বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং জানিয়েছেন, বাংলাদেশ বা পৃথিবীর অন্য কোনো দেশে মিলিটারি বেইজ বা সামরিক কোনো সরাঞ্জম তৈরির কাজ করে না চীন। কোনো দেশ চাইলে সামরিক সরঞ্জাম ব্যবস্খাপনা ও রক্ষণাবেক্ষণে সহায়তা করে। বাংলাদেশে চীনা মিসাইল কারখানা তৈরির খবর খতিয়ে দেখবে বেইজিং।

আজ রবিবার (১৩ মার্চ) ‘বসন্তে চীনের সঙ্গে সংলাপ’ অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রদূত লি জিমিং।

জাপানি সংবাদ মাধ্যম নিক্কিতে প্রকাশিত ‘বাংলাদেশে মিসাইল তৈরির কারখানা করেছে চীন’- এমন খবর নিয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, এরকম খবর খতিয়ে দেখার জন্য বেইজিংয়ে বার্তা পাঠাবো।

ইউক্রেন যুদ্ধ নিয়ে লি জিমিং বলেন, দুটি দেশই চীনের বন্ধু দেশ। বর্তমানে একমাত্র কাজ হলো টেনশন সমাপ্ত করা, মানবাধিকার সংকট থেকে রক্ষা করা দরকার। তৃতীয় হলো এটি তদন্ত করা দেখা যুদ্ধ কেন শুরু হলো। এটির ঐতিহাসিক কি কারণ থাকতে পারে। তিনি আরো বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে সরাসরি সমর্থন করছি না। আমরা বলছি, আসুন বসুন। এক কাপ চা খান। আলোচনা করে এ সংকটের সমাপ্ত করুন। এই সংকট আলোচনা করে শেষ করা যেতে পারে। ’

জাতিসংঘে ইউক্রেন নিয়ে বাংলাদেশের পদক্ষেপ নিয়ে রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে তার উত্তরে বলেছে তারা সারা বিশ্বে শান্তি চায়। তাইওয়ান সম্পর্কে প্রশ্নের উত্তরে বলেন, পানির মত পরিষ্কার করে বলতে চাই, তাইওয়ান ইস্যু চীনের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। এক চীন নীতি গোটা বিশ্ব মেনে চলে, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত।

ইন্দোপ্যাসিফিক করিডোর আইপিএস, কোয়াডসহ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিভিন্ন উদ্যোগ চীন বিরোধী। এসব কৌশলে নিয়ে বাংলাদেশ বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত নেবে বলে আশাবাদী চীনা রাষ্ট্রদূতের। রোহিঙ্গা নিয়ে প্রশ্নের উত্তর বলেন, আমরা এ নিয়ে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছি। বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশই চীনের ভালো বন্ধু। কিছু উন্নয়ন হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ভালো কিছু ঘটেনি। তবে চেষ্টা চলছে, কীভাবে রোহিঙ্গাদের অবস্থার উন্নতি ঘটানো যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews