1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে নানা আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীনের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধ বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে: ক্রেমলিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চীনা তেলবাহীর ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম টাঙ্গাইল পোছেঁছেন প্রধানমন্ত্রী হরমুজ অবরোধে তেলের দাম আরও বাড়ল চারুকলা থেকে নববর্ষের ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু পহেলা বৈশাখ: প্রাণের উৎসবে বর্ষবরণ আজ আজকের নামাজের সময়সূচি: ১৪ এপ্রিল ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ইরানের উপসাগরীয় অঞ্চলের সব বন্দর অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র হ্যাপি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সফল টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি সম্পন্ন

ফরিদপুরে নানা আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীনের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে

  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২৯৮ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর :

ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে পল্লীকবি জসীম উদদীনের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৮টায় শহরের অম্বিকাপুরে কবির সমাধীতে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, কবি প্রতিষ্টিত আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয়, ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃৃতিক সংগঠন । পরে কবির সমাধি প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। আলোচনা সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: জামাল পাশা, কবিপুত্র ড. জামাল আনোয়ার,বীরমুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, কবি শওকত আলী জাহিদ, প্রফেসর শীলা রানী মন্ডল, অধ্যাপক রিজভী জামান, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা ,অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারীসহঅন্যান্যরা।

সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার বলেন, পল­ীকবি জসীম উদদীন বাংলার অপরূপ সৌন্দর্য তার সাহিত্য ও কবিতার মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরেছেন। যিনি গাছের পাশে, নদীর পাড়ে মাটিতে বসে, মাটির সাথে মিশে গিয়ে কবিতা, গল্প লিখতেন। তিনি বলেন, রুপসী গ্রাম বাংলাকে তাঁরমতো ভালোবেসে অন্যকেউ সাহিত্য রচনা করেননি। জসীম উদদীন পল­ীর মানুষকে নায়ক-নায়িকায় পরিনত করেছেন। আসমানী, গুনাই বিবি, রুপাই, সাজু প্রভৃতি তার সৃজিত শ্রেষ্ঠ চরিত্র। তিনি একজন বিখ্যাত বাঙালি কবি। তাঁর লেখা কবর কবিতাটি বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় অবদান। আজ ডিজিটাল যুগে গ্রাম বাংলার সেই রুপ সৌন্দর্য প্রায় হারিয়েই গেছে। গ্রাম বাংলার সেই রুপ সৌন্দর্য অনুধাবন করতে হলে জানতে হবে পল­ী কবি জসীমউদ্দীনকে, পড়তে হবে তার কবিতা-গ্রন্থাবলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews