1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেনের রাজধানী কিয়েভে কারফিউ জারি

  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩০২ Time View

রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত দু’জনের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষ বলেছে, আগ্রাসী বাহিনী ইউক্রেনের রাজধানী দখলে মরণ কামড় দিয়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার কিয়েভের মেয়র রাজধানীতে ৩৫ ঘণ্টার জন্য কারফিউ ঘোষণা করেছেন; যা শুরু হবে স্থানীয় সময় রাত ৮টা থেকে।

কারফিউ জারির বিষয়ে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে ৩৫ ঘণ্টার কারফিউ জারি করা হবে।

ইউক্রেনের স্থানীয় সময় অনুসারে মঙ্গলবার সন্ধ্যা ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত কারফিউ চলমান থাকবে। কিয়েভ শহরের বাসিন্দারা বিশেষ পাস ছাড়া চলাচল করতে পারবেন না। একমাত্র তখনই তারা বাড়ির রাইরে বের হওয়ার অনুমতি পাবেন যখন (রুশ হামলার সময়) তারা বোমা প্রতিরোধী শেল্টারে (আশ্রয়কেন্দ্র) যাবেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো তার টেলিগ্রাম পোস্টে বলেছেন, মঙ্গলবার সকালে ইউক্রেনীয় সেনা কর্তৃপক্ষের আদেশে কারফিউ জারি করা হয়েছে। কারণ, কিয়েভ শহর এখন একটি ভয়ঙ্কর ও সঙ্কটজনক পরিস্থিতিরি মধ্য দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমি সকল কিয়েভবাসীকে দু’দিন ঘরে থাকার জন্য প্রস্তুত হতে বলছি। কোনো বিপদের শঙ্কা থাকলে আশ্রয়কেন্দ্রে চলে যাবেন।

সূত্র : সিএনবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews