1. admin@thedailypadma.com : admin :
দেশের বাজারে এক সপ্তাহের ব্যবধানে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমেছে - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৩ জুলাই ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ২৪ জুলাই ২০২৬ শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি

দেশের বাজারে এক সপ্তাহের ব্যবধানে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমেছে

  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৫৪ Time View

দেশের বাজারে এক সপ্তাহের ব্যবধানে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমেছে। এর ফলে বুধবার থেকে এ মানের প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৮ হাজার ১৪৮ দশমিক ৮০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে স্বর্ণের মূল্য নির্ধারণের খবর গণমাধ্যমকে জানানো হয়।

নতুন দাম অনুসারে ২১ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭৪ হাজার ৬৪৯ দশমিক ৬০ টাকা। আগে দাম ছিল ৭৫ হাজার ৬৯৯ দশমিক ৩৬ টাকা। ভরিতে দাম কমেছে ১০৪৯ দশমিক ৭৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৪ হাজার ৩৫ দশমিক ৩৬ টাকা। বর্তমান দাম রয়েছে ৬৪ হাজার ৯৬৮ দশমিক ৪৮ টাকা। দাম কমেছে ভরিতে ৯৩৩ দশমিক ১২ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৩ হাজার ৩৬২ দশমিক ৪০ টাকা। বর্তমান দাম রয়েছে ৫৪ হাজার ৬২ দশমিক ৬৪ টাকা। ভরিতে দাম বেড়েছে ৭০০ দশমিক ২৪ টাকা।

এর আগে প্রথমে ৩ মার্চ সোনার দাম বাড়িয়েছিলো বাজুস। এর ৫ দিন পর ৮ মার্চ আবার প্রতি ভরিতে সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি। ফ‌লে তখন দেশের বাজা‌রে ভা‌লো মানের সোনা প্রতি ভরির দাম ছিলো ৭৯ হাজার ৩১৫ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews