1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরের বিদ্যালয়গুলোতে বর্নাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তম জন্মদিন পালিত - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
২০ জুলাই এসএসসির ফল প্রকাশ হচ্ছে না বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে তৈরি সেই ভাস্কর্য অপসারণের কারণ জানা গেলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সওয়াল মেক্সিকোয় ৭.৪ মাত্রার ভূমিকম্প বিশ্বকাপজয়ীর পদকের তালিকায় যোগ হচ্ছে নতুন এক সম্মাননা, চ্যাম্পিয়নশিপ রিং ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা; প্রস্তুত ৫০ হাজার মার্কিন সেনা বেলুচিস্তানের ৮৫ শতাংশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে বেলুচিস্তানের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী; ভারত কি আদৌ স্বীকৃতি দেবে আজকের নামাজের সময়সূচি: ১৮ জুলাই ২০২৬ মার্কিন হামলায় ইরানের শাহাবার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ফরিদপুরের বিদ্যালয়গুলোতে বর্নাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তম জন্মদিন পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৮৭ Time View

ফরিদপুরের বিভিন্ন বিদ্যালয়গুলোতে বর্নাঢ্য নানা আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন পালিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিন পালন উপলক্ষে সকালে ফরিদপুর শহরতলীর ২৭ নং ভাজনডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জন্মদিন পালনের সুচনা হয়। পরে আলোচনা সভা, বীরমুক্তিযোদ্ধার মুখে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শোনা, কেক কাটা ও শিশুদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। ভাজনডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শোনান ফরিদপুরের বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিম খান।

এ সময় বীরমুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার ব্যাপারী,সিনিয়র সাংবাদিক মাহবুব পিয়াল, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা শারমিন,সহকারী শিক্ষক মনোয়ারা পপি,নন্দিতা ইসলাম,শামসাদ মিয়া,নাসরিন আক্তার, শারমিন নাহার কনাসহ অন্যান্য শিক্ষক,অভিভাবক ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগন উপস্থিত ছিলেন। পরে শিশুদের নিয়ে জন্মদিনের কেক কাটা ও শিশু শিক্ষাথীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews