1. admin@thedailypadma.com : admin :
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে ভিডিও কলে ১ ঘণ্টা ৫০ মিনিট কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে ভিডিও কলে ১ ঘণ্টা ৫০ মিনিট কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২৪৬ Time View

ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার ভিডিও কলে ১ ঘণ্টা ৫০ মিনিট আলাপ করেন তারা। রাশিয়ার সাথে সংকটের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়েছে ইউক্রেন। তবে নিজেদের অবস্থান এখনো পরিষ্কার করেনি চীন।

জাতিসঙ্ঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত ছিল দেশটি। এমনকি ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানায়নি তারা। উল্টো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে চীন।

এর মধ্যেই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, বেইজিংয়ের কাছে অস্ত্র সহায়তা চেয়েছে মস্কো। আজকের আলাপচারিতায় রাশিয়াকে অস্ত্র সরবরাহ না করতে চীনের প্রেসিডেন্টকে বাইডেন আহ্বান জানাবেন বলে আগেই ধারণা দেন মার্কিন কর্মকর্তারা।

বাইডেনের ভিডিও কল নিয়ে এখনো কোনো তথ্য দেয়নি হোয়াইট হাউস। তবে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি জানিয়েছে, বাইডেনকে সি বলেছেন, দেশে দেশে সংঘাত কোনো উপকারে আসে না। দুই দেশের মধ্যে সম্পর্ক সংঘাতের পর্যায়ে যেতে পারে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য শান্তি ও নিরাপত্তা সবচেয়ে মূল্যবান সম্পদ।

এর আগে সংবাদমাধ্যম সিএনএনকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘রাশিয়াকে চীন কীভাবে সহায়তা করে, তা আমরা নিবিড়ভাবে নজরদারি করছি। এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমরা বেইজিংকে বলেছি, আমরা চুপ থাকব না এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার ক্ষতি পুষিয়ে নিতে রাশিয়ার পাশে কোনো দেশকে দাঁড়াতে দেব না।’

রাশিয়াকে সহায়তার বিষয়ে সুলিভান আরো বলেন, চীন যদি নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে মস্কোকে সহায়তা করে, তাহলে এর পরিণতি গুরুতর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews