1. admin@thedailypadma.com : admin :
মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ১৩১ জনের মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ১৩১ জনের মৃত্যু

  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২৩৩ Time View

মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত ও আক্রান্তের সংখ্যা কমেছে। শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ১৩১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরো ১৮ লাখ ১০ হাজার ১৬ জন।

এর আগে শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ২০ লাখ ৭৩ হাজার ১৪৯ জন। মারা গিয়েছিলেন আরো ছয় হাজার পাঁচজন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৬ কোটি ৮৪ লাখ ২৪ হাজার ৬১৪ জন। মারা গেছেন ৬০ লাখ ৯৩ হাজার ৮২৭ জন। আর সুস্থ হয়েছেন ৩৯ কোটি ৯২ লাখ ৯৮ হাজার ৮১৭ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৫৯০ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে নয় লাখ ৯৭ হাজার ১৩৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় চার কোটি ৩০ লাখ পাঁচ হাজার ৯১৪ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন পাঁচ লাখ ১৬ হাজার ৩৮১ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় চার কোটি ৩০ লাখ পাঁচ হাজার ৯১৪ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন পাঁচ লাখ ১৬ হাজার ৩৮১ জন।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯৫ লাখ ৭৬ হাজার ৩৯৭ জন এবং মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ৫৬ হাজার ৮৬৭ জনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews