1. admin@thedailypadma.com : admin :
রুশ সেনারা মারিওপোলের কেন্দ্রে পৌঁছে গেছে - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

রুশ সেনারা মারিওপোলের কেন্দ্রে পৌঁছে গেছে

  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২৩৪ Time View
ইউক্রেনের মারিওপোল শহরের মেয়র ভাদিম বোইশেনকো বলেছেন, রুশ সেনারা মারিওপোলের কেন্দ্রে পৌঁছে গেছে। তাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের যুদ্ধ চলছে। রাশিয়ান রিপোর্টের বরাত দিয়ে খবর বিবিসির।
মেয়র বলেন, হ্যাঁ তারা সত্যিই আজ ব্যাপক সক্রিয়। ট্যাংক এবং মেশিনগান নিয়ে চলছে যুদ্ধ। সবাই বাঙ্কারে লুকিয়ে পড়ছে।
তিনি বলেন, হামলায় ৮০ শতাংশেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এসব ভবনের মধ্যে ৩০ শতাংশ পুনরায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
মেয়র বলেন, এখানে আর কোনো সিটি সেন্টার নেই যা হামলা থেকে বেঁচেছে। এছাড়া এমন কোনো ছোট ভূমিও অবশিষ্ট নেই যেখানে যুদ্ধের চিহ্ন পড়েনি।
তিনি আরও বলেন, বোমা হামলায় ধসে পড়া থিয়েটারের বেজমেন্ট থেকে এখনও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি কিছু বলেননি।
এদিকে ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ১৭ মার্চ পর্যন্ত কমপক্ষে ৮১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া একই সময়ে ১ হাজার ৩৩৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের তথ্যমতে, যুদ্ধে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে বিস্ফোরক অস্ত্র যেমন ভারী কামান এবং মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম থেকে ছোড়া গোলা এবং ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায়।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।
একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।সর্বাত্মক হামলা শুরুর পর এক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের এই দেশটির বহু শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews