1. admin@thedailypadma.com : admin :
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৩ জুলাই ২০২৬

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩৩৯ Time View

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৬০ টাকা। আর বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম হবে ৭৬০ টাকা। যা এতদিন ছিল ৭৯৫ টাকা।

রোববার (২০ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। পরে বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সচিব নুরুল ইসলাম মোল্লার সই করা এক বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম ঘোষণা ক‌রা হয়।

নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৩৬ টাকায় বি‌ক্রি হ‌বে, যা এ‌তদিন ছিল ১৪৩ টাকা; বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকায় বিক্রি হবে, যা এতদিন ছিল ১৬৮ টাকা। এছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৭৬০ টাকায়, এতদিন যার দাম ছিল ৭৯৫ টাকা।

গত ৬ ফেব্রুয়ারি বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল ৮ টাকা।

ভোজ্যতেল উৎপাদন ও বিক্রির ওপর সম্পূর্ণ ভ্যাট আর আমদানিতে ৫ শতাংশ রেখে বাকি সব ভ্যাট প্রত্যাহারের পর এই নতুন দাম ঠিক হয়েছে। যা সোমবার থেকে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews