1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ২৩ জুলাই ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ২৩ জুলাই ২০২৬

  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪২ Time View
এক নজরে বিশ্ব

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

জুলাই আন্দোলনের পর থেকে ছাত্র সমাবেশ দেখলেই ভয় পাই: তসলিমা নাসরিন

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তসলিমা বলেন, যন্তর মন্তরে ‘তেলাপোকাদের’ সমবেত হতে দেখে আমার বাংলাদেশের জুলাই ২০২৪ আন্দোলনের কথা মনে পড়ে যায়। ছাত্ররা ‘কোটা না মেধা? মেধা, মেধা’—এই স্লোগান দিয়ে শুরু করেছিল এবং শেষ পর্যন্ত সরকারের পতন দাবি করেছিল। এরপর যা ঘটেছিল, তার মূল্য এখন পুরো বাংলাদেশকেই দিতে হচ্ছে।

দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

আন্দোলনস্থল যন্তর মন্তরের দেড় কিলোমিটারের মধ্যে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনগত রাতের মধ্যে ব্যাপক ধরপাকড়ের শঙ্কা প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে রাতে আন্দোলন দমনে অভিযান চালানো হবে- শিক্ষার্থীদের এমন অভিযোগ নাকচ করে দিয়েছে দিল্লি পুলিশ।

শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

রাজধানী দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিশাল প্রতিবাদ সমাবেশে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এই চরম হুঁশিয়ারি দেন। এই আন্দোলনের জের ধরে এবার ভারতজুড়ে আরও বড় আকারের শান্তিপূর্ণ বিক্ষোভের পরিকল্পনা করছে তরুণদের গঠিত এই সংগঠনটি।

মডেল না পুলিশ অফিসার? আন্দোলনের মধ্যেই তুমুল আলোচনায় সোনিয়া!

ইন্টারনেটের ভাষায় হরিয়ানার এই পুলিশ কর্মকর্তা এরই মধ্যে এক বিরাট ‘ভাইরাল স্টার’। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৬ লাখেরও বেশি। তবে চলতি সপ্তাহে নিট প্রশ্নফাঁস নিয়ে শিক্ষার্থীদের ‘সংসদ চলো’ পদযাত্রায় পুলিশি ক্র্যাকডাউনের পর এক বিতর্কিত পোস্ট দিয়ে তিনি এক লহমায় পুরো ভারতের জাতীয় শিরোনামে চলে এসেছেন।

সৌদি-যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তিতে কী রয়েছে, কেন এটি এত স্পর্শকাতর?

মার্কিন প্রযুক্তি, অভিজ্ঞতা ও দক্ষতা ব্যবহার করে সৌদি ভূখণ্ডে পারমাণবিক অবকাঠামো গড়ে তোলার এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনৈতিক পরিবেশের পাশাপাশি ওয়াশিংটনের ক্ষমতাশীল করিডোরেও মারাত্মক উদ্বেগ ও আশঙ্কার সৃষ্টি হয়েছে। আবার এই চুক্তিটি আসলে জো বাইডেন প্রশাসনের সময়ে গৃহীত এক পূর্ববর্তী পরিকল্পনারই ধারাবাহিকতা, যেখানে শর্ত ছিল- যুক্তরাষ্ট্রের দেওয়া পারমাণবিক সহযোগিতার বিনিময়ে সৌদি আরবকে ইসরায়েলকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

দিল্লির আন্দোলনে সমর্থন জানিয়ে রাস্তায় নামলো কলকাতার শিক্ষার্থীরা

বৃহস্পতিবার (২৩ জুলাই) যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন বামপন্থি ছাত্র সংগঠনের সদস্যরা। সেখানে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ডাফলি বাজিয়ে ও ছন্দ মিলিয়ে মোদীবিরোধী নানা স্লোগান দেওয়া হয়।

পুলিশ বনাম তরুণী: ঠিক যেন বাংলাদেশের প্রতিচ্ছবি!

মুম্বাইয়ের শিবাজি পার্কে শিক্ষার্থীদের বিক্ষোভে বুধবার (২২ জুলাই) এক অভাবনীয় দৃশ্যের জন্ম দিয়েছেন ভারতের এক তরুণী। পুলিশের একটি প্রিজন ভ্যানে আটক বিক্ষোভকারীদের নিয়ে যাওয়ার সময় একাই তার সামনে দাঁড়িয়ে পড়েন তিনি। সাহসের সঙ্গে গাড়িটি আটকে আন্দোলনকারীদের মুক্ত করতে বাধ্য করেন ওই তরুণী। ভারতের এই দৃশ্য মনে করিয়ে দিচ্ছে দুই বছর আগে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় এক তরুণীর একাই পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ার কথা।

উচ্চশিক্ষায় বিশ্বসেরা শহরের শীর্ষে এশিয়ার দুটি, বাকি ৮ কোনগুলো?

আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণায় নতুন যুগান্তকারী পরিবর্তনের বার্তা দিয়ে বিশ্বের সেরা ‘স্টুডেন্ট সিটি’ বা শিক্ষার্থী-বান্ধব শহরের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস বা কিউএস। ২০২৭ সালের জন্য প্রকাশ করা ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিজ’ র‍্যাংকিংয়ে ঐতিহ্যবাহী পশ্চিমা শহরগুলোকে পেছনে ফেলে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে এশিয়ার দুটি প্রধান মহানগরী- দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ও জাপানের রাজধানী টোকিও।

এত কিছুর পরেও কেন শিক্ষামন্ত্রীকে আগলে রেখেছেন মোদী?

ভারতে প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজনীতি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন শত শত শিক্ষার্থী। বিশেষ করে গত কয়েকদিনে আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে। ছাত্র আন্দোলনের এই জোয়ার নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের ক্ষমতার জন্য সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews