1. admin@thedailypadma.com : admin :
ইসরায়েলের হাদেরাতে সন্ত্রাসী হামলা চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস) - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান

ইসরায়েলের হাদেরাতে সন্ত্রাসী হামলা চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস)

  • Update Time : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২২৮ Time View

উত্তর ইসরায়েলের হাদেরাতে সন্ত্রাসী হামলা চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস) এর জঙ্গিরা। এতে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আইএস এই হামলার দায় স্বীকার করেছে।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই আইএসের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যাচ্ছে, অভিযুক্ত আক্রমণকারীরা আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করছে।

হামলার খবর আসার পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ঘটনাস্থলে যান।

ইসরায়েলের পুলিশ জানিয়েছে, দুই আক্রমণকারীকে গুলি করে মারা হয়েছে। চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, চারজন আহত হয়েছেন। দুইজনের অবস্থা সংকটজনক।

ইসরায়েলের জাতীয় ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, একজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়েছে।

টাইমস অফ ইসরায়েল অ্যাম্বুলেন্স সার্ভিসের কথা তুলে জানিয়েছে, যারা আহত হয়েছেন, তার মধ্যে দুই জনের বয়স ২০ বছর বা তার বেশি। এছাড়া একজন ৪৫ বছর বয়সী পুরুষ ও একজন বছর ২০ বছরের নারী গুরুতর আহত হয়েছেন।

ইসরায়েলের মিডিয়া যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, দুইজন বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালাচ্ছে। তাদের গায়ে গুলি লাগা পর্যন্ত তারা গুলি চালিয়ে যায়।

পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বর্ডার গার্ডের কয়েকজন সদস্য কাছেই একটি রোস্তোরাঁতে ছিলেন। তারা দৌড়ে আসেন এবং গুলি করে আক্রমণকারীদের মারেন।

পুলিশ আক্রমণকারীদের কোনো পরিচয় দেয়নি। তারা শুধু আক্রমণকারীদের জঙ্গি বলে অভিহিত করেছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, পুলিশ বলেছে, ওই দুই সন্ত্রাসী আরব-ইসরায়েলি মানুষ ছিল।

হাদেরার কাছে যে শহরে আরব-ইসরায়েলিরা বসবাস করেন, সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামাস জানিয়েছে, এই আক্রমণ হলো বীরত্বপূর্ণ অপারেশন। ‘ইসরায়েল আমাদের মানুষের বিরুদ্ধে যে অপরাধ করেছে, এই আক্রমণ হলো তার স্বাভাবিক প্রতিক্রিয়া’।

ইসলামিক জেহাদ নামের আরেকটি গোষ্ঠী বলেছে, ‘আমাদের উপর যে আক্রমণ হচ্ছে, এই আক্রমণ হলো তার জবাব’।

দক্ষিণ ইসরায়েলে এখন মার্কিন যুক্তরাষ্ট্র, চারটি আরব দেশ ও ইসরায়েলের কূটনীতিকদের একটি ঐতিহাসিক শীর্ষ সম্মেলন হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও সেখানে আছেন। তিনি এই আক্রমণের নিন্দা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews