1. admin@thedailypadma.com : admin :
কিয়েভে হামলা কমিয়ে আনা হবে এবং উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ থেকে দ্রুত সেনা প্রত্যাহার শুরু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন

কিয়েভে হামলা কমিয়ে আনা হবে এবং উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ থেকে দ্রুত সেনা প্রত্যাহার শুরু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া

  • Update Time : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২২২ Time View

ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার পরিমাণ কমিয়ে আনা হবে এবং উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ থেকে দ্রুত সেনা প্রত্যাহার শুরু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।

রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্দার ফোমিন দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা রিয়া নভোস্তিকে এসব কথা বলেছেন।

রিয়া নভোস্তিকে ফোমিন বলেন,‘রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের ইস্তাম্বুলের আলোচনা গঠনমূলক ও ফলপ্রসূ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আমরা ইউক্রেনকে একটি নিরপেক্ষ ও পরমাণু অস্ত্রমুক্ত দেশ হিসেবে দেখতে চাই। ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে আলোচনা হয়েছে, সেখানে রাশিয়া স্পষ্টভাবে তার অবস্থান তুলে ধরেছে। ইস্তাম্বুলে যে বৈঠক হয়েছে— বিগত বৈঠকগুলোর তুলনায় সেটি বেশ গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে আমরা জানতে পেরেছি।’

ফোমিন বলেন,‘পারষ্পরিক আস্থা বৃদ্ধি, আলোচনাকে পরবর্তী ধাপে উন্নীত করার মতো উপযোগী পরিবেশ সৃষ্টি এবং ইস্তাম্বুলের বৈঠক যেন আমাদের একটি শান্তিচুক্তির পথে পরিচালিত করতে পারে, সেজন্য সবদিক বিবেচনা করে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত কিয়েভের আশপাশ ও চেরনিহিভ থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু হবে।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ভ্লাদিমির মেডনিস্কি মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইস্তাম্বুলের আলোচনা গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে এবং উভয়দেশের মধ্যে শান্তি স্থাপনে একটি চুক্তি প্রস্তুতের কাজ শুরু হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের আমন্ত্রণে মঙ্গলবার দেশটির ইস্তাম্বুল শহরে বৈঠকে বসেন রাশিয়া ও ইউক্রেনের সরকারি কর্মকর্তারা। মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে শুরু হয় এ বৈঠক, শেষ হয় বিকেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews