1. admin@thedailypadma.com : admin :
বিটিআরসির ফাইভজির তরঙ্গ নিলাম চলছে - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

বিটিআরসির ফাইভজির তরঙ্গ নিলাম চলছে

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৩৪১ Time View

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) ফাইভজি সেবার তরঙ্গ নিলাম চলছে। বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই নিলাম শুরু হয়েছে।

প্রথম রাউন্ডে টেলিটক এক হাজার ৬৮০ কোটি টাকায় ৩০ মেগাহার্টজ তরঙ্গ ক্রয় করেছে। ২৩০০ ব্র্যান্ডের এই তরঙ্গ ক্রয় করেছে টেলিটক।

রবি অজিয়াটা ২৬০০ ব্র্যান্ডের ৬০ মেগাহার্টজ তরঙ্গ ক্রয় করেছে। এর দাম তিন হাজার ৩৬০ কোটি টাকা।

গ্রামীণ ফোন ২৬০০ ব্র্যান্ডের ৬০ মেগাহার্টজ তরঙ্গ ৩৩৬০ কোটি টাকায় কিনেছে।

আজ ২২০ মেগাহার্টজ তরঙ্গ বিক্রির নিলাম হবে। এই নিলামে গ্রামীণ ফোন, বাংলালিংক, রবিঅজিয়াটা ও টেলিটক অংশ নিচ্ছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান বিটিআরসি এ নিলামের আয়োজন করেছে।

দেশে চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তি (ফোরজি) এবং পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তি (ফাইভজি) সেবা চালু করতে চলছে বিটিআরসির তরঙ্গ নিলাম।
টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সেক্টরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নিয়েছেন।

বিটিআরসি জানিয়েছে, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সময়োপযোগী, অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য ও কারিগরিভাবে বাস্তবসম্মত উপায়ে বাংলাদেশে ফাইভজি সেবা চালুর জন্য ২.৩ গিগাহার্জ, ২.৬ গিগাহার্জ ও ৩.৫ গিগাহার্জ—এই তিনটি নির্ধারণ করা হয়েছে।

এই ব্যান্ডের তরঙ্গ প্রযুক্তি নিরপেক্ষ হওয়ায় ফাইভজি, ফোরজি, থ্রিজি ও টুজিতেও ব্যবহার করা যাবে।

বিটিআরসি আশা করছে, এই তরঙ্গ নিলামের মাধ্যমে সরকারের উল্লেখযোগ্য আয়ের পাশাপাশি বিদ্যমান মোবাইল ফোরজি সেবা সম্প্রসারণ ও এর মানোন্নয়ন এবং বাংলাদেশে মোবাইল ফাইভজি সেবা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews