1. admin@thedailypadma.com : admin :
বুচা শহরে রুশ সৈন্যরা গণহত্যা চালিয়েছে: ইউক্রেন - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন

বুচা শহরে রুশ সৈন্যরা গণহত্যা চালিয়েছে: ইউক্রেন

  • Update Time : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৩৯ Time View

বুচা শহরে রুশ সৈন্যরা গণহত্যা চালিয়েছে বলে রোববার (৩ এপ্রিল) অভিযোগ করেছে ইউক্রেন। মরদেহের ছবি দেহে পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ঠিক তখনই এমন অভিযোগ তুলল ইউক্রেন।

অবশ্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, বুচার এসব ছবি ও ভিডিও মূলত ইউক্রেন সরকারের আরেকটি উস্কানি।

শনিবার ইউক্রেন রাজধানী কিয়েভ পুনর্দখলে নেওয়ার দাবি করেছে। তারপরই আশপাশের কিছু এলাকার ছবি সামনে এসেছে। যা ইউক্রেন ও অন্য দেশগুলোকে ক্ষুব্ধ করেছে। সেই সঙ্গে রুশ প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিনের ওপর নতুন করে নিষেধাজ্ঞার কবলে পড়ার চাপ বাড়িয়েছে। পশ্চিমা দেশগুলো অবশ্য আগে থেকেই রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা জারি করে রেখেছে, যা ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে অব্যাহত আছে।

এক টুইটে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, বুচায় ইচ্ছকৃতভাবে গণহত্যা চালানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও তার দেশে রাশিয়া গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করেছেন। সিবিএস ‘ফেস দি নেশন’ সংবাদ অনুষ্ঠানে রোববার অনুবাদকের মাধ্যমে তিনি বলেছেন, ‘এটি আসলে গণহত্যা। পুরো জাতি ও মানুষকে নির্মূল করা হচ্ছে।’

‘আমরা ইউক্রেনের নাগরিক এবং আমরা রাশিয়ান ফেডারেশনের নীতির কাছে নতিস্বীকার করব না। এ কারণেই আমরা ধ্বংস ও নিঃশেষ হয়ে যাচ্ছি।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ হত্যাকাণ্ডকে ‘পেটে আঘাত’ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এ ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

সূত্র: রয়টার্স ও আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews