1. admin@thedailypadma.com : admin :
মেডিক্যালে ভর্তির ফল প্রকাশ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

মেডিক্যালে ভর্তির ফল প্রকাশ

  • Update Time : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৩২৬ Time View

সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। দুপুরে রাজধানীর মহাখালীতে পুরাতন স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ফলাফল প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

এ বছর পরীক্ষায় পাস করেছে ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

ফলাফল অনুযায়ী, সরকারি কলেজে এক হাজার ৮৮৫ জন ছাত্র এবং দুই হাজার ৩৪৫ জন ছাত্রী ভর্তি হতে পারবেন।

পরীক্ষায় ৯২ দশমিক ৫ সর্বোচ্চ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম নামে এক শিক্ষার্থী।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/) ফল পাওয়া যাচ্ছে।

ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর পেয়েছে মেয়ে।

গত শুক্রবার (১ এপ্রিল) এমবিবিএস (২০২১-২২ শিক্ষাবর্ষের) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে এক ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিক্যাল ও একটি ছিল ডেন্টাল কলেজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews