1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেনে যুদ্ধ কয়েক বছর ধরে চলতে পারে: ন্যাটোর প্রধান - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি?

ইউক্রেনে যুদ্ধ কয়েক বছর ধরে চলতে পারে: ন্যাটোর প্রধান

  • Update Time : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২২৭ Time View

এই মুহূর্তে পূর্ব ইউক্রেনে হামলায় দিকে মনোনিবেশ ঘটিয়েছে রাশিয়া। তবে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ বুধবার (৬ এপ্রিল) বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, পুরো ইউক্রেন নিয়ন্ত্রণ নিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে লক্ষ্য তা পরিবর্তনের কোনো লক্ষণ দেখছে না ন্যাটো।

ব্রাসেলসে ন্যাটোর মিত্র বিদেশি মন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে রিপোর্টারদের ন্যাটো প্রধান সতর্ক করে বলেন, ইউক্রেনে যুদ্ধ কয়েক বছর ধরে চলতে পারে।

স্টলটেনবার্গ বলেন, ‘নতুন করে আন্তর্জাতিক আদেশ লিখতে ও পুরো ইউক্রেন নিয়ন্ত্রণ নিতে পুতিন তার উচ্চাকাঙ্ক্ষা পরিবর্তন করেননি। তাই আমাদের আমাদের প্রস্তুত থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বাস্তববাদী হতে হবে এবং বুঝতে হবে এই যুদ্ধ দীর্ঘ সময়ের জন্য, অনেক মাস বা এমনকি কয়েক বছর ধরে চলতে পারে।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ বুধবার পর্যন্ত টানা ৪২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। সিএনএন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews