1. admin@thedailypadma.com : admin :
সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ইমরান খান - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি?

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ইমরান খান

  • Update Time : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২২৫ Time View

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে থাকা না থাকা প্রশ্নে চরম অনিশ্চয়তার মুখে আজ শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান। এক টুইটে তিনি জানান, পাকিস্তানের হয়ে শেষ বল পর্যন্ত লড়াই করবেন তিনি।

এর আগে গত ৩১ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। বৃহস্পতিবার তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ এবং জাতীয় পরিষদ ভেঙে দেয়ার বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। শনিবার অনাস্থা ভোটের নির্দেশও দেয়া হয়েছে।

গত রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধী জোটের পক্ষ থেকে পেশকৃত অনাস্থা প্রস্তাব নিয়ে জাতীয় পরিষদের ভোটাভুটির কথা থাকলেও ডেপুটি স্পিকার কাসিম খান সুরি তা খারিজ করে দেন। তিনি জানান, বিদেশি শক্তির প্ররোচনায় আনা এ অনাস্থা প্রস্তাব সংবিধানবিরোধী এবং তা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই পাকিস্তানের সংবিধানের ৫ নং ধারা মেনে এ নিয়ে কোনো ভোট করাতে তিনি পারবেন না।

এরপরই ইমরান খানের সুপারিশে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এ সিদ্ধান্তের বিরোধিতা করে রবিবার রাতেই পাকিস্তানের সুপ্রিমকোর্টে মামলা দায়ের করে বিরোধীরা। সোমবার থেকে মামলাটির শুনানি শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews