1. admin@thedailypadma.com : admin :
রুশ সেনাদের ধর্ষণ থেকে বাঁচতে নিজেদের চুল ছেঁটে রূপ বদলে ফেলছেন ইউক্রেনের নারীরা - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

রুশ সেনাদের ধর্ষণ থেকে বাঁচতে নিজেদের চুল ছেঁটে রূপ বদলে ফেলছেন ইউক্রেনের নারীরা

  • Update Time : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২২২ Time View

রুশ সেনাদের ধর্ষণ থেকে বাঁচতে নিজেদের চুল ছেঁটে রূপ বদলে ফেলছেন ইউক্রেনের ইভানকিভ শহরের নারীরা। এমনই দাবি করেছেন ওই শহরের মেয়র মারিনা বেসচাস্তনা।

রাজধানী কিয়েভ থেকে প্রায় ৮১ কিলোমিটার দূরে এই শহর। প্রায় এক মাস রুশ সেনাদের কবলে থাকার পর গত ৩০ মার্চ এই শহরকে দখলমুক্ত করে ইউক্রেনীয় সেনারা। কিন্তু রুশ সেনাদের আতঙ্ক যেন এখনও ঘিরে রেখেছে গোটা শহরকে। সেই ছাপ বাসিন্দাদের চোখেমুখে এখনও স্পষ্ট।

বিশেষ করে তরুণী, যুবতী এবং কিশোরীদের কাছে ওই এক মাস এখনও দুঃস্বপ্নের মতো!

মেয়র মারিনার দাবি, রুশ সেনারা যে দিন ইভানকিভ দখল করল, সে দিন থেকেই লুটপাট চালাতে শুরু করে তারা। শুধু লুটপাটই নয়, শহরবাসীদের মারধর, গুম করে খুন করা এমনকি নারীদের ঘর থেকে চুলের মুঠি ধরে টেনে বের করে নিয়ে যেত রুশ সেনারা। তার পর তাদের উপর চলত শারীরিক নির্যাতন। শহর দখলমুক্ত হলেও সেই আতঙ্ক কাটেনি কম বয়সি নারীদের মধ্যে।

রুশ সেনারা ফের ইভানকিভ শহর দখল করলে তাদের ধর্ষণের হাত থেকে বাঁচতে তাই এবার অন্য পথ বেছে নিল এই শহরের নারীরা। সুন্দরী তরুণী এবং অল্প বয়সী মেয়েরা চুল ছেঁটে ফেলে নিজেদের কম আকর্ষণীয় করে ফেলা শুরু করেছেন।

শহরের একটি গ্রামে দুই বোনকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল রুশ সেনার বিরুদ্ধে।

শুধু ইভনকিভই নয়, ইউক্রেনের নানা প্রান্ত থেকে একই অভিযোগ উঠে এসেছে রুশ সেনার বিরুদ্ধে। এক ইউক্রেনীয় নারী দাবি করেছেন, তার স্বামীকে রুশ সেনারা প্রথমে গুলি করে হত্যা করে। তার পর তাকে ধর্ষণ করে তার চার বছরের ছেলের সামনেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews