1. admin@thedailypadma.com : admin :
নিউইয়র্কের ব্রুকলিনে পাতালরেলে গুলি, বহু হতাহত - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

নিউইয়র্কের ব্রুকলিনে পাতালরেলে গুলি, বহু হতাহত

  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২২৪ Time View

নিউইয়র্কের ব্রুকলিনে একটি পাতালরেল স্টেশনে বেশ কিছু মানুষকে গুলি করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। স্থানীয় মিডিয়াকে উদ্ধৃত করে অনলাইন বিবিসি বলেছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সানসেট পার্কে ৩৬তম স্ট্রিট স্টেশনে এই গুলি করা হয়েছে।

এলাকাবাসীকে ওই এলাকা এড়িয়ে চলতে বা বিলম্বে সেখানে যাওয়ার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা। দুই দিক থেকে আসা কমপক্ষে চারটি ট্রেন লাইনের ট্রেনকে বিলম্বিত করা হয়েছে।

এতে প্রকৃতপক্ষে কতজন হতাহত হয়েছেন তা পরিষ্কারভাবে এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে তোলা অনেক ছবিতে দেখা যাচ্ছে স্টেশনের মেঝেতে রক্তাক্ত হয়ে পড়ে আছেন যাত্রীরা। অবিস্ফোরিত বিস্ফোরক সহ বেশ কিছু ডিভাইস উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews