1. admin@thedailypadma.com : admin :
মারিউপোলে রাশিয়ার হামলায় হাজার হাজার মানুষ নিহত ইউক্রেনের অভিযোগ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

মারিউপোলে রাশিয়ার হামলায় হাজার হাজার মানুষ নিহত ইউক্রেনের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৩২ Time View
অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোলে রাশিয়ার হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। ওই অঞ্চলে রুশ বাহিনীগুলো বন্দিদের নির্যাতন ও মৃত্যুদণ্ড দিচ্ছে বলে অভিযোগ করেছে দেশটি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা মারিউপোলে ব্যাপক ধ্বংসের বিষয়টি নিশ্চিত করতে পারলেও কথিত ওই অপরাধ বা কৌলশগতভাবে গুরুত্বপূর্ণ শহরটিতে কতজন নিহত হয়েছে তার হিসাব তারা যাচাই করতে পারেনি।
মারিউপোলের অবস্থান রাশিয়ার ভূখণ্ডভুক্ত ক্রিমিয়া ও পূর্ব ইউক্রেনে রাশিয়ার সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা এলাকাগুলোর মধ্যবর্তী স্থানে।
সোমবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও ভাষণে বিস্তারিত না জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘মারিউপোল ধ্বংস হয়ে গেছে, সেখানে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, তারপরও রুশরা তাদের আক্রমণ বন্ধ করেনি।’
তার দাবি করা এ সংখ্যা যদি নিশ্চিত হয়, তাহলে এ পর্যন্ত এটিই হবে ইউক্রেনের একটি স্থানে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর ঘটনা।
রাশিয়ার স্বীকৃতি পাওয়া স্বঘোষিত দোনেৎস্ক গণপ্রজাতন্ত্রের প্রধান দেনিস পুশিলিন সোমবার বার্তা সংস্থা আরআইএকে বলেছেন, মারিউপোলে পাঁচ হাজারের কিছু বেশি মানুষ নিহত হয়েছে আর এ জন্য ইউক্রেইনীয় বাহিনীগুলো দায়ী।
মারিউপোলের মেয়রের একজন সহযোগী সোমবার টেলিগ্রামে জানিয়েছেন, শহরটি ছাড়তে থাকা মানুষের সংখ্যা কমে গেছে কারণ যাওয়ার আগে রাশিয়ার বাহিনীগুলোর করা তল্লাশি ও শনাক্তকরণ পরীক্ষার গতি কমে গেছে।
তিনি জানান, রুশ বাহিনীগুলোর পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার জন্য প্রায় ১০ হাজার লোক অপেক্ষা করছে।
শহরটি ছাড়তে থাকা বেসামরিকদের সঙ্গে মিশে সামরিক বাহিনীর সদস্যরা পালানোর চেষ্টা করছে কি না, তার ওপর কড়া নজর রাখছে শহরটি অবরুদ্ধ করে রাখা রুশ বাহিনী।
তবে এ বিষয়ে মস্কোর দিক থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে বেসামরিকদের শহর ছাড়তে ইউক্রেন বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছিল তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews