1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

আমি যখন সরকারে ছিলাম তখন ভয়ংকর ছিলাম না। কিন্তু এখন আমি ভয়ংকর: ইমরান খান

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২১৬ Time View
ক্ষমতাচ্যুত হওয়ার পর বুধবার প্রথম জনসভা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পেশওয়ারের তার দলের কর্মী সমথর্কদের সেই জনসভায় তিনি বলেন, আমি যখন সরকারে ছিলাম তখন ভয়ংকর ছিলাম না। কিন্তু এখন আমি ভয়ংকর। বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ সংবাদ জানিয়েছে।
কর্মী-সমর্থকদের সভায় এই ভাষণ দিলেও আসলে তার এই বার্তা ছিল বিরোধীদের উদ্দেশে। সভায় ইমরান আবারও ‘বিদেশি মদতে’ তার সরকার পতনের অভিযোগ করেন।
তিনি আরও বলেন, আমার ২৫ বছরের রাজনৈতিক জীবনে কখনো আদালত অবমাননা করিনি, দীর্ঘ খেলোয়াড়ি জীবনে কখনও কেউ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলতে পারেনি।
আমি সব সময় আদালতের সম্মান অক্ষুন্ন রাখতে চেয়েছি, কারণ এদেশে জন্মেছি, এদেশেই মরতে চাই। দেশের বিচার ব্যবস্থাকে তাই আমি কখনও অন্যকে হয়রানি করার হাতিয়ার বানাইনি।
প্রসঙ্গত, পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা ভোট ডেপুটি স্পিকার নাকচ করে দেয়ার পর দেশটির আদালত থেকে পার্লামেন্ট পুর্নবহাল করে অনাস্থা ভোট গ্রহণের নির্দেশ এসেছিল। শনিবার অনেক নাটকীয়তার পর অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছিলেন তিনি।
শনিবার মধ্যরাতে ইসলামাবাদ হাইকোর্ট খোলা হয় এবং সেখানকার প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহর কর্মকর্তা-কর্মচারীদের ডেকে পাঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews