1. admin@thedailypadma.com : admin :
ভারতে করোনাভাইরাসের সংক্রমণে গত একদিনে এর ব্যাপক ব্যতিক্রম লক্ষ্য করা গেছে - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

ভারতে করোনাভাইরাসের সংক্রমণে গত একদিনে এর ব্যাপক ব্যতিক্রম লক্ষ্য করা গেছে

  • Update Time : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৩৫ Time View

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও গত একদিনে এর ব্যাপক ব্যতিক্রম লক্ষ্য করা গেছে। আগের দিনের তুলনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সংক্রমণ বেড়েছে প্রায় ৯০ শতাংশ। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুও ছাড়িয়েছে দুইশোর ঘর।

এই পরিস্থিতিতে ভারতে করোনা মহামারি ফের খারাপ পর্যায়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। রোববার এই সংখ্যাটি ছিল ১ হাজার ১৫০ জন। অর্থাৎ রোববারের তুলনায় সোমবার সংক্রমণ বেড়েছে ৮৯ দশমিক ৮ শতাংশ।

অন্যদিকে, সোমবার ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৪ জন। যদিও এর মধ্যে কেরালায় ৬২ জনের মৃত্যুর পুরোনো তথ্য যোগ করা হয়েছে। রোববার ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল মাত্র চারজন। সেই হিসেবে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। সবমিলিয়ে ভারতে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৯৬৫ জনে।

এছাড়া ভারতে সোমবার দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে শূন্য দশমিক ৮৩ শতাংশ। রোববার এই হার ছিল শূন্য দশমিক ৩১ শতাংশ। অবশ্য সক্রিয় রোগীর সংখ্যা ১১ হাজার ৫৫৮ জন থেকে কিছুটা কমে হয়েছে ১১ হাজার ৫৪২ জন।

ভারতের দিল্লি-সহ কয়েকটি রাজ্যের দৈনিক পরিসংখ্যান গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী। বিশেষ করে রাজধানী দিল্লির অবস্থা রীতিমতো চিন্তার। গত ২ সপ্তাহে রাজধানীতে দৈনিক আক্রান্ত বেড়েছে প্রায় ৫০০ শতাংশ। দিল্লির সঙ্গে পাল্লা দেওয়া শুরু করেছে ভারতের আরও একাধিক রাজ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews