1. admin@thedailypadma.com : admin :
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৪৭ জন - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৪৭ জন

  • Update Time : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৩৩২ Time View

গত কয়েকদিন ধরেই বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিম্নমুখী। আজও বিশ্বে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা কম। মৃত্যুর সংখ্যা গত দিনের চেয়ে সামান্য বেশি।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৪৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে অর্ধশতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ২৪ হাজার ৪৪৪ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৮৪৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ৩৮ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৫০ লাখ ৩৮ হাজার ৭৫৪ জনে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া যায়।

দৈনিক সংক্রমণের তালিকায় শীর্ষে দক্ষিণ কোরিয়া। গত একদিনে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৭৪৩ জন এবং মারা গেছেন ১৩২ জন। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার ৪৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ২১ হাজার ২২৪ জন মারা গেছেন।

অন্যদিকে, দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৩ জন এবং সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৪৩৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮০ লাখ ৮৪ হাজার ১৫১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৭১৩ জনের।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৮৭ জন এবং মারা গেছেন ৮৯ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ২৩ লাখ ৭২ হাজার ৯৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ১৫ হাজার ৭৬২ জন মারা গেছেন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৪৭০ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ২ লাখ ৬১ হাজার ৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬২ হাজার ৭৬ জনের।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন এবং সংক্রমিত হয়েছেন ১ হাজার ১৪১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৪২১ জন এবং মারা গেছেন ৫ লাখ ২১ হাজার ৯৯৬ জন।

জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩০৩ জন এবং মারা গেছেন ৮ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার ৫৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৩ হাজার ৪৩৭ জন মারা গেছেন।

এদিকে, ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮১০ জন এবং মারা গেছেন ৪৮ জন। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ৮৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৪ হাজার ২০৫ জন মারা গেছেন। থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৯৪ জন এবং মারা গেছেন ১২৪ জন।

গত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৪২ জন এবং মারা গেছেন ১৯ জন। একই সময়ে ইতালিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৮০ জন এবং মারা গেছেন ৭৯ জন। ভিয়েতনামে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১২ জন এবং মারা গেছেন ১৩ জন। গত একদিনে জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৮৯৯ জন এবং মারা গেছেন ৩১ জন।

এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হংকংয়ে ২০ জন, ইরানে ২৫ জন, গ্রিসে ৬৪ জন, চিলিতে ৭ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৪ জন, ইন্দোনেশিয়ায় ৩৭ জন এবং মেক্সিকোতে ৬ জন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews