1. admin@thedailypadma.com : admin :
হাইতিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬ জন নিহত - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

হাইতিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬ জন নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৪৫ Time View

ক্যারিবীয় দেশ হাইতিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্সের ব্যস্ত একটি সড়কে বিমানটি আঁছড়ে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ওই বিমানটির পাইলটও রয়েছেন। হাইতির সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, জ্যাকমেলের শহরের উদ্দেশে বুধবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৪ মিনিটে রাজধানী পোর্ট-অব-প্রিন্সের বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে। পরে মাঝআকাশে বিমানটির ইঞ্জিনে ক্রটি দেখা দেয় ও বিকেল ৪টার ৪ মিনিটে এটি বিপদ সতর্কতা পাঠালেও একপর্যায়ে বিধ্বস্ত হয়।

হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি টুইটারে দেয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। অবশ্য বিমান বিধ্বস্তের ঘটনায় আহত বা নিহতের কোনো নির্দিষ্ট তথ্য এই বার্তায় উল্লেখ করেননি তিনি।

রয়টার্স জানায়, হাইতির ক্যারেফোর এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। সেখানকার মেয়র জুড এডোয়ার্ড পিয়েরে বলেছেন, বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি রাস্তার মাঝখানে বিমানের ভাঙা ধ্বংসাবশেষ এবং দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ দেখা গেছে। রয়টার্স অবশ্য স্বাধীনভাবে ভিডিওগুলোর উৎস যাচাই করতে পারেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews