1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেনের প্রতি মাসে প্রয়োজন ৭০০ কোটি ডলার : জেলেনস্কি - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

ইউক্রেনের প্রতি মাসে প্রয়োজন ৭০০ কোটি ডলার : জেলেনস্কি

  • Update Time : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৩৫৯ Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রতি মাসে ইউক্রেনের ৭০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। রাশিয়ার আক্রমণের ফলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে এই অর্থ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিশ্বব্যাংকের একটি ফোরামে দেওয়া ভার্চুয়াল বক্তৃতায় একথা বলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। শুক্রবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বক্তব্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, বিশ্ব সম্প্রদায়ের অবিলম্বে রাশিয়াকে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে বাদ দেওয়া প্রয়োজন। একইসঙ্গে মস্কোর সাথে অবিলম্বে সম্পর্ক ছিন্ন করার জন্য সকল দেশের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

তিনি অভিযোগ করেন, কৃষ্ণসাগরের ইউক্রেনীয় বন্দরে রাশিয়ার অবরোধ ইউক্রেনের রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে। রাশিয়ার এই পদক্ষেপ বিশ্ব খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে বৃহস্পতিবার রাতে দেওয়া পৃথক এক ভিডিওবার্তায় ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, অর্থোডক্স খ্রিস্টানদের ইস্টার উৎসবকে কেন্দ্র করে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দেওয়া হলেও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। আগামী ২৪ এপ্রিল রোববার অর্থোডক্স খ্রিস্টানদের ইস্টার উৎসব পালিত হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানাতে বিশ্বজুড়ে খ্রিস্টান পাদ্রীদের সিনিয়র সদস্যরা রাশিয়ার অর্থোডক্স চার্চকে চাপ দিচ্ছেন। তবে রুশ অর্থোডক্স চার্চ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

বৃহস্পতিবার রাতের ওই ভিডিওবার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি প্রত্যাখ্যান সত্ত্বেও তিনি এখনও শান্তির আশা পোষণ করেন। অবশ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ও কার্যালয় ক্রেমলিন ইউক্রেনীয় প্রেসিডেন্টের এই দাবির সত্যতা নিশ্চিত করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews