1. admin@thedailypadma.com : admin :
আযভস্টাইলে ইউক্রেনীয় সৈন্যদের হত্যা করলে শান্তি আলোচনা বাতিল করে দেওয়া হবে : জেলেনস্কি - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

আযভস্টাইলে ইউক্রেনীয় সৈন্যদের হত্যা করলে শান্তি আলোচনা বাতিল করে দেওয়া হবে : জেলেনস্কি

  • Update Time : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩২৬ Time View

মারিউপোল শহরের বিশাল ইস্পাত কারখানা আযভস্টাল ইউক্রেনীয় সৈন্যদের প্রতিরোধের শেষ কেন্দ্র। সেখানে কোনো সৈন্যকে রুশ বাহিনী হত্যা করলে শান্তি আলোচনা বাতিল করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

খেরসন শহরে স্বাধীনতার জন্য কোনো গণভোটের আয়োজন করা হলেও তিনি শান্তি আলোচনা থেকে সরে যাবেন বলেও জানিয়েছেন।

কিয়েভ মেট্রোতে প্রায় তিন ঘণ্টার দীর্ঘ এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি জানান, শান্তি আলোচনার স্বার্থে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রবিবার কিয়েভ সফরে যাবেন বলেও জানিয়েছেন জেলেনস্কি।

যদিও যুক্তরাষ্ট্রের দিক থেকে এখনো এটি নিশ্চিত করা হয়নি কিন্তু আশা করা হচ্ছে রাশিয়ার হামলা শুরুর পর থেকে এটাই হবে কিয়েভে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তাদের প্রথম সফর।

এদিকে ইউক্রেন জানিয়েছে, ওডেসায় রাশিয়ার হামলায় তিন মাসের শিশুসহ আটজন নিহত হয়েছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের তৃতীয় মাস শুরু হয়েছে। এর মধ্যে মারা গেছে হাজার হাজার মানুষ, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews