1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্যের স্পেশাল এয়ার ফোর্স অংশ নিয়েছে কি না, তা তদন্ত করে দেখছে রাশিয়া - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্যের স্পেশাল এয়ার ফোর্স অংশ নিয়েছে কি না, তা তদন্ত করে দেখছে রাশিয়া

  • Update Time : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩৫৪ Time View

ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্যের বিশেষায়িত বাহিনী স্পেশাল এয়ার ফোর্স (এসএএস) অংশ নিয়েছে কি না, তা তদন্ত করে দেখছে রাশিয়া। দেশটির সর্বোচ্চ তদন্ত সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি স্থানীয় সময় শনিবার এই তথ্য জানিয়েছে।

আল-জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত সংস্থাটি জানিয়েছে- তারা গণমাধ্যমে প্রতিবেদন মারফত জানতে পেরেছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে লভিভ শহরে এসএএস সেনাদের মোতায়েন করা হয়েছে।

রুশ নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ নোভোস্তি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, এসএএসের ২০ সদস্যকে ইউক্রেনের ওই অঞ্চলে পাঠানো হয়েছে। লভিভে বিশেষ অভিযান পরিচালনা, নজরদারি ও হামলা ঠেকানোর জন্য তারা সেখানে গিয়েছেন।

এ প্রসঙ্গে বিবৃতিতে ইনভেস্টিগেটিভ কমিটি বলেছে, ‘নাশকতা চালানোর জন্য ইউক্রেনের বিশেষ বাহিনীকে সহায়তা করতে পাঠানো ব্রিটিশ বাহিনী’ সম্পর্কে গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে ওপর ভিত্তি করে কাজ করবে তারা।

তবে রাশিয়ার এমন দাবির প্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি।

এর আগে চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনে সামরিক প্রশিক্ষক পাঠিয়েছিল যুক্তরাজ্য। ট্যাংক বিধ্বংসী অস্ত্রের প্রশিক্ষণ দেয়ার জন্য তাদের পাঠানো হয়েছিল। তবে তারা সামরিক প্রশিক্ষকদের ফিরিয়ে নিয়েছে বলে ১৭ ফেব্রুয়ারি ব্রিটিশ সরকার জানায়। তখনও যুদ্ধ শুর হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews