1. admin@thedailypadma.com : admin :
সামরিক ব্যয়ের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয় সর্বোচ্চ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

সামরিক ব্যয়ের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয় সর্বোচ্চ

  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩৪১ Time View
বিশ্বে সামরিক ব্যয় ২০২১ সালে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত বছর এই ব্যয় দাঁড়িয়েছে ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলার।
সোমবার (২৫ এপ্রিল) স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিআইপিআরআই) বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
সামরিক ব্যয়ের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয় সর্বোচ্চ’ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন এবং চতুর্থ ও পঞ্চম অবস্থানে যুক্তরাজ্য ও রাশিয়া।
এতে আরও বলা হয়, ২০২১ সালে ভারতের সামরিক ব্যয় ছিল ৭৬ দশমিক ৬ বিলিয়ন, যা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। ২০২০ সাল থেকে এই ব্যয় শূন্য দশমিক ৯ শতাংশ বেড়েছে এবং ২০১২ সালের তুলনায় বেড়েছে প্রায় ৩৩ শতাংশ।
পাশাপাশি, ২০২১ সালে ভারতের মোট সামরিক বাজেটের ৬৪ শতাংশ ব্যয় হয়েছে দেশীয় অস্ত্র জোগাড়ের পেছনে।
এ তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ২০২১ সালে সামরিক খাতে খরচ করেছে ৮০১ বিলিয়ন ডলার, যা ২০২০ সালের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ কম। প্রতিবেদন মতে, ২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র সামরিক গবেষণা ও উন্নয়নে খরচ বাড়িয়েছে ২৪ শতাংশ এবং অস্ত্র কেনায় খরচ কমিয়েছে ৬ দশমিক ৪ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়, তালিকায় দ্বিতীয় শীর্ষ দেশ চীন ২০২১ সালে সামরিক খাতে খরচ করেছে ২৯৩ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ বেশি।
সিআইপিআরআই’র বার্তায় বলা হয়েছে, তালিকায় চতুর্থ অবস্থানে থাকা যুক্তরাজ্য গত বছর সামরিক খাতে খরচ করেছে ৬৮ দশমিক ৪ বিলিয়ন ডলার, যা ২০২০ সালের তুলনায় ৩ শতাংশ কম।
পঞ্চম অবস্থানে থাকা রাশিয়া ২০২১ সালে সামরিক খাতে খরচ করেছে ৬৫ দশমিক ৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেশি। প্রতিবেদনে আরও বলা হয়, টানা তিন বছর ধরে রাশিয়ার সামরিক ব্যয় বেড়ে চলছে। গত বছর রাশিয়ার সামরিক ব্যয় ছিল জিডিপির ৪ দশমিক ১ শতাংশ।
সিআইপিআরআই’র বার্তায় আরও বলা হয়, ২০২১ সালে বৈশ্বিক সামরিক ব্যয় শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ২ হাজার ১১৩ বিলিয়ন ডলার বা ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। প্রথম ৫ দেশের ব্যয় মোট ব্যয়ের ৬২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews