1. admin@thedailypadma.com : admin :
উপকারভোগি সাবিরুন আক্তার ও রুষা রানীর সাথে কথা বললেন প্রধান মন্ত্রী; ফরিদপুরের ঈদ উপহার ভূমিহীনদের ঘর বিতরন - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান আরও বিস্তৃত করার সম্ভাবনা বাড়ছে, ইসরায়েলে আসছে একাধিক রিফুয়েলিং বিমান! ভাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাণ নাশের হুমকি, আতঙ্কে পরিবার ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ২০ জুলাই এসএসসির ফল প্রকাশ হচ্ছে না বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে তৈরি সেই ভাস্কর্য অপসারণের কারণ জানা গেলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সওয়াল মেক্সিকোয় ৭.৪ মাত্রার ভূমিকম্প

উপকারভোগি সাবিরুন আক্তার ও রুষা রানীর সাথে কথা বললেন প্রধান মন্ত্রী; ফরিদপুরের ঈদ উপহার ভূমিহীনদের ঘর বিতরন

  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩৫২ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ভূমিহীন ও গৃহহীনদের প্রধান মন্ত্রীর ঈদ উপহার আশ্রয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে সরাসরি এ প্রকল্পের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরকান্দায় ১১০ জন ক শ্রেণীর তালিকার দুই শতাংশ জায়গাসহ ও ঘরের চাবি বুজিয়ে দেওয়া হয় উপকার ভোগিদের হাতে। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সরকার জায়গা নেই ঘর নেই এসকল ব্যক্তিদেরকে দুই শতাংশ জমি তাদের নামে লিখে দিয়ে ঘর তৈরী করে দিয়েছেন। আশ্রয়ন প্রকল্প – ২ এর আওতায় এ উপজেলায় প্রথম পর্যায়ে ২১৫ টি ও ২য় পর্যায়ে ১১০ টি ঘর নির্মাণ করে ইতিমধ্যে উপকারভোগী পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার ৩য় পর্যায়ে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বালিয়া গ্রামে কুমার নদের পাড়ে দৃস্টি নন্দন জায়গায় তৈরি করা হয়েছে এ আশ্রয়ন প্রকল্প। ১১০ টি ঘরের চাবি উপকারভোগিদের হাতে তুলে দিয়ে এর উদ্বোধন করা হয়। ফলে অসহায় পরিবারগুলো মাথা গোঁজার ঠাঁই পেলো। এর আগে ৩২৫ জনকে এই ঘর হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার ১১০ জনকে ঘর ও জায়গা বুজিয়ে দেওয়া হয়। এসময় প্রধান মন্ত্রী শেখ হাসিনা উপকারভোগি সাবিরুন আক্তার ও রুষা রানীর সাথে কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রীর উপ- সচিব শাখাওয়াত মুন, ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, ঢাকা রেঞ্জের ডি আই জি হাবিবুর রহমান, জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু, ফরিদপুর পৌর মেয়র অমিতাব বোস, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রæ, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্যাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews