1. admin@thedailypadma.com : admin :
যুদ্ধ ইউক্রেনের বাইরেও চলে যেতে পারে: রাশিয়া - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

যুদ্ধ ইউক্রেনের বাইরেও চলে যেতে পারে: রাশিয়া

  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩৩৭ Time View
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ল্যাভরভ হুশিয়ারি দিয়েছেন চলমান যুদ্ধ ইউক্রেনের বাইরেও চলে যেতে পারে। তাছাড়া ন্যাটো প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে, এমন দাবি করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।
সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে প্রতিরক্ষামন্ত্রী ল্যাভরভকে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জিজ্ঞেস করা হয়।
এমন প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, এই ঝুঁকি এখন রয়েছে। এ বিপদটি অনেক গুরুতর, সত্যি। এটিকে আমাদের হালকাভাবে নিলে চলবে না।
তিনি আরও বলেন, ন্যাটো প্রক্সির মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িত হয়েছে এবং সেই প্রক্সিকে অস্ত্র দিচ্ছে। যুদ্ধ মানে যুদ্ধ।
এদিকে রাশিয়াকে হারাতে এবং ইউক্রেনকে আরও অস্ত্র দিতে মঙ্গলবার জার্মানিতে বৈঠকে বসেছেন ৪০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন।
এ বৈঠকের আগে লয়েড অস্টিন বলেছিলেন, তারা রাশিয়াকে দুর্বল দেখতে চান। এমন দুর্বল দেখতে চান যেখান থেকে রাশিয়া ইউক্রেনের মতো অন্য কোনো দেশের ওপর আক্রমণ করতে পারবে না।
এমন ঘোষণা দেওয়ার পরের দিন ৪০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন লয়েড অস্টিন। সূত্র: সিএনএন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews