1. admin@thedailypadma.com : admin :
ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৩৭৮ Time View

ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। এ রাতে ইবাদত-বন্দেগিতে মশগুল হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বৃহস্পতিবার রাতে এশার নামাজের ওয়াক্তে রাজধানীর বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মসজিদগুলোতে এশার নামাজের পর তারাবির নামাজ পড়া হয়। এরপরই শুরু হয় কদরের নফল ইবাদত।

রাজধানীর শাহবাগ চাঁদ মসজিদের খাদেম বেলাল বলেন, আজ আল্লাহকে ডাকার রাত। এ রাতে যত আল্লাহকে ডাকা যাবে, তত বান্দার ক্ষমা পাওয়ার সুযোগ থাকবে। তারাবির নামাজ শেষে ইমাম সাহেব বয়ান করছেন।

মসজিদে মসজিদে নফল নামাজের পাশাপাশি জিকির, কোরআন তেলাওয়াত করছেন মুসল্লিরা।

শবে কদর বা লায়লাতুল কদরকে বলা হয় হাজার মাসের চেয়ে উত্তম রাত। অর্থাৎ এ রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়।

রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতে শবে কদর হলেও ২৭ রমজানের রজনীকেই পবিত্র রজনী হিসেবে ধরা হয়।

পবিত্র এ রজনীতে মুসল্লিদের সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নফল ইবাদতের জন্য বায়তুল মোকাররম ও এর আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews