1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজট - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজট

  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ২৩১ Time View
ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে গাড়ির চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।
শুক্রবার (২৯ এপ্রিল) সকাল থেকে মহাসড়কের কড্ডার মোড়, ঝাঐল ওভার ব্রিজ ও নলকা মোড় পর্যন্ত থেমে থেমে যানজট দেখা দিচ্ছে।
কখনো ধীরগতি আবার কখনো দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে গাড়িগুলোকে।
খোঁজ নিয়ে জানা যায়, কড্ডার মোড় থেকে নলকা সেতুর পূর্ব পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঢাকা-উত্তরবঙ্গগামী লেনে কখনো যানজট আবার কখনো ধীরগতি রয়েছে। তবে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জেলা ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সালেকুজ্জামান সালেক বলেন, ঈদে ঘরফেরা মানুষ বহণকারী যানবাহনের সংখ্যা বাড়ার কারণে ধীরগতি রয়েছে। মাঝে মধ্যে যানজট সৃষ্টি হলেও সেটা দীর্ঘস্থায়ী নয়। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে মাঠে রয়েছে পুলিশ।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, গাড়ীর প্রচুর চাপ থাকায় নলকা সেতুর পূর্বপাশে যানজট রয়েছে। তবে বাকি রুটগুলো স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews