1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেনের পূর্বাঞ্চল গুলোতে নতুন করে আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে রাশিয়া - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

ইউক্রেনের পূর্বাঞ্চল গুলোতে নতুন করে আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে রাশিয়া

  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ৩৬৮ Time View

যুদ্ধের ৬৭তম দিনে ইউক্রেনের পূর্বাঞ্চল গুলোতে নতুন করে আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেকসান্দার মোৎযিয়ানিক বলেন, ‘রাশিয়ার সৈন্যরা এখন পর্যায়ক্রমে পূর্ব ইউক্রেনে তাদের হামলার ব্যাপকতা বাড়াচ্ছে। হামলাকারীরা আরও বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে ইশারা পাওয়া যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইউক্রেনের উত্তর-পূর্ব যেসব এলাকায় অভিযান চালিয়ে রাশিয়া ব্যর্থ হয়েছে, সেখান থেকে সৈন্য এবং সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়ে রাশিয়া এখন দেশটির পূর্বাঞ্চলে শক্তি বাড়াচ্ছে।

তবে রাশিয়া দাবি করেছে, তাদের ‘বিশেষ সামরিক অভিযান’ একেবারে ‘পরিকল্পনা মতোই’ এগোচ্ছে।

এদিকে ইউক্রেনের শহর খোরসন রাশিয়ার দখলে যাওয়ার পর সেখানে রবিবার থেকে রাশিয়ার মুদ্রা রুবল ব্যবহার করতে শুরু করেছে রাশিয়া সমর্থিত বাহিনীগুলো।

তবে রাশিয়া কর্তৃক উচ্ছেদ হওয়া ইউক্রেনিয়ান মেয়র আইহোর কোলিখায়িভ মনে করেন এই চেষ্টা সফল হবে না। কারণ খোরসনের ব্যাংকিং ব্যবস্থা ইউক্রেনের সঙ্গে সম্পৃক্ত, রাশিয়ার সাথে নয়। বিবিসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews