1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে দুইজনকে কুপিয়ে হত্যা - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি : মির্জা ফখরুল আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ জুলাই ২০২৬ মহাগুরুত্বপূর্ণ জয়ের পর মাঠে শিশুদের মতো উল্লাসে মেতে উঠেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি

ফরিদপুরে দুইজনকে কুপিয়ে হত্যা

  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৪৫৬ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে পূর্বের বিরোধ ও স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে পরাজয়ের জেরে দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চরদৈতরকাঠি গ্রামের মৃত হাসেম মোল্লার ছেলে আকিদুল মোল্লা (৪৬) ও একই গ্রামের মৃত মোছলেম শেখের ছেলে খায়রুল শেখ (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী (৫৬) এবং গোহাইলবাড়ী গ্রামের বাসিন্দা মরহুম বজলু খালাসির ছেলে আলফাডাঙ্গায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ খালাসির (৫৫) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসিছিল। গত মাসে

গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে দুই পক্ষ প্রতিদ্বন্দ্বিতা করে।  ওই নির্বাচনে আরিফ গ্রুপকে পরাজিত করে মোস্তফা জামান সিদ্দিকী পুনরায় ওই স্কুল কমিটির ব্যবস্থাপনা পরিষদের সভাপতি নির্বাচিত হন।

মোস্তফা ঘোষপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদের ছেলে। নিহত ও আহত সবাই মোস্তফা জামান সিদ্দিকীর পক্ষের বলে নিশ্চিত করেছে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন জোহরের নামাজ শেষ করে স্থানীয় গোহাইলবাড়ী বাজারে মোস্তফা জামান সিদ্দিকীর দোকানে বসা ছিল তার সমর্থকরা। ওই সময় আরিফ খালাসির ১০/১২ জন সমর্থক অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে ওই দোকানে অবস্থানকারীদের ওপর হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে সাতজন গুরুতর আহত হন।

আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকিদুল মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত খায়রুল শেখকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদপুর যাওয়ার পথে খায়রুলের মৃত্যু হলে তার আত্মীয়-স্বজনরা মরদেহটি বোয়ালমারী থানায় নিয়ে আসে। এছাড়াও আহত হন সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন শেখের দুই ছেলে  মাছুদ আহম্মেদ (৪০) ও আলমগীর আহম্মেদ (৫০) । তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়। আহত  ভাড়ালিয়ার চর এলাকার মো. রাজিবুল ইসলাম (৩০), কাদের মোল্লা (৪০) ও সোহেল মোল্লাকে (২০) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী ও  উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ খালাসির মুঠোফোন নম্বর বন্ধ থাকায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

তবে কথা হয় ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেনের সঙ্গে। তিনি বলেন, মোস্তফা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাদের সঙ্গে উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ খালাসির পারিবারিক বিরোধ চলে আসছিল গত প্রায় ১০ বছর ধরে। সম্প্রতি স্কুল কমিটির নির্বাচনে মোস্তাফা জিতে যাওয়ায় এ বিরোধ তুঙ্গে ওঠে। এরই জের ধরে এ ঘটনা ঘটে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর জানান, যারা আহত বা নিহত হয়েছে তারা একই দলভুক্ত। এরা একটি দোকানে বসে ছিলেন। ওই সময় প্রতিপক্ষের ১০/১২জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে কুপিয়ে জখম করে। এতে দুইজন নিহত ও পাঁচজন আহত হন।

তিনি বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি থমথমে থাকলেও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। একটি মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে, অপরটি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews