1. admin@thedailypadma.com : admin :
ডব্লিউএইচও কাছ থেকে বিনামূল্যে সবচেয়ে বেশি করোনার টিকা পেয়েছে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

ডব্লিউএইচও কাছ থেকে বিনামূল্যে সবচেয়ে বেশি করোনার টিকা পেয়েছে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ৩৬৮ Time View

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছ থেকে বিনামূল্যে সবচেয়ে বেশি করোনার টিকা পেয়েছে বাংলাদেশ। যার আর্থিক বাজার মূল্য ২০ হাজার কোটি টাকা।

তিনি বলেন, ‘একই সময়ে আমরা লক্ষ্যমাত্রার প্রায় ৯৮ শতাংশ মানুষকে করোনার টিকা দিতে সক্ষম হয়েছি যা মোট জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ।’

বুধবার ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জে আওয়ামী লীগের সদস্যদের সাথে এক সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা আজ কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছি।’

মালেক আরো বলেন, গণটিকাদানের কারণে কোভিড সংক্রমণের হার ক্রমাগত নিম্নমুখী হওয়ায় এবার দেশে পুরোদমে ঈদ উদযাপিত হচ্ছে।

তিনি বলেন, ‘দেশের অর্থনীতি ছয় শতাংশ জিডিপি প্রবৃদ্ধি নিয়ে এগোচ্ছে।’

তিনি আরো বলেন, যেসব দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, সেখানে অর্থনীতি মন্দা।
বাংলাদেশ বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ বলেও জানান মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews