
সংসদ সদস্য হাজী সেলিম আইন মেনেই বিদেশে গেছেন এবং ফিরেও এসেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তিনি খুব জরুরি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন।
বৃহস্পতিবার (০৫ মে) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, আইনগতভাবে যেটুকু প্রশ্ন আসে, আমাদের হাইকোর্ট থেকে যে নির্দেশনা ছিল, সেটিকে সামনে রেখে গিয়েছেন। নিশ্চয়ই তিনি একজন সংসদ সদস্য, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনকে মাথায় রেখেই তিনি গিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড নিয়ে বিদেশ যাওয়া, তিনি (হাজী সেলিম) আইন মেনেই গেছেন। আইন মেনেই তিনি ফেরত এসেছেন। আপনারা জানেন হাইকোর্টের রায় আছে, সেটি অফিসিয়ালি বস্তবায়ন হওয়ার আগেই তিনি গেছেন আবার চলে এসেছেন।
Leave a Reply