1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়; গতিপথ হবে উত্তর পশ্চিমে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা বা বাংলার উপকূল

  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৪১০ Time View

বৃষ্টি স্বস্তি দিয়েছে গরমে। তবে এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। পশ্চিমবঙ্গের আবহাওয়া ভবনের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। এর গতিপথ হবে উত্তর পশ্চিমে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা বা বাংলার উপকূলের দিকে।

শুক্রবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

দক্ষিণ আন্দামান এবং দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের যে নিম্নচাপ তৈরি হয়েছিল, সেটি যে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে, তা আগেই জানিয়েছিলেন আবহাওয়াবিদেরা। শুক্রবার তারা বলেন, ওই নিম্নচাপই আরও জলীয়বাষ্প সংগ্রহ করে শক্তি বাড়িয়ে আগামী ৮ মে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে কতোটা প্রভাব ফেলবে বা আদৌ প্রভাব ফেলবে কি না, তা স্পষ্ট জানায়নি আবহাওয়া ভবন। যদিও আবহাওয়ার পূর্বাভাসে আগামী মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার ওড়িশা উপকূল এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

পশ্চিমবঙ্গে আবহাওয়া ভবন বলেছে, ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি নিয়ে এখনই কিছু বলা ঠিক হবে না। কারণ, এখনও অনেক দেরি আছে। তবে তারা ওই নিম্নচাপের উপর নজর রাখছেন। যদিও বেসরকারি কয়েকটি সূত্র দাবি করেছে, আগামী ১০ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews