1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুর জেলা আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষনা শামীম হক সভাপতি , ইশতিয়াক আরিফ সাধারণ সম্পাদক - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তন করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হতে কোনো সমস্যা নেই: ইরানের রাষ্ট্রদূত আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডাঃ মোহাম্মদ জাহেদ এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি মন্ত্রিসভায় নবম পে-স্কেল প্রস্তাব অনুমোদন, গ্রেডভেদে বাড়বে ১০০–১৪২ শতাংশ নতুন পে-স্কেলের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়, বেতন বাড়বে ৪ ধাপে দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

ফরিদপুর জেলা আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষনা শামীম হক সভাপতি , ইশতিয়াক আরিফ সাধারণ সম্পাদক

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৩৮১ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।   বৃহস্পতিবার সরকারী রাজেন্দ্র কলেজ শহর ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত ফরিদপুর জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক কাউন্সিলে এ নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

এতে সভাপতি হিসেবে শামীম হক ও সাধারণ সম্পাদক হিসেবে শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ এর নাম ঘোষণা করেন ত্রি-বার্ষিক কাউন্সিলের প্রধান অতিথি ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।

এর আগে ভার্চুয়ালি ত্রি-বার্ষিক কাউন্সিলের  উদ্বোধন করেন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু এমপি, সৈয়দ আব্দুল আউয়াল, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews