1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবারের নামে তদবির বন্ধের নির্দেশ: প্রধানমন্ত্রীর কার্যালয়

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪৯৩ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে সরকারি কাজ বা বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণির প্রতারক। প্রধানমন্ত্রীর কার্যালয় এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর ও সংস্থার প্রধানদের নির্দেশনা দিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ কে এম মনিরুজ্জামান মন্ত্রিপরিষদ সচিব, সকল মন্ত্রণালয়ের সচিবদের চিঠি দিয়ে প্রতারক চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

একইসঙ্গে এ ধরনের কোনো অনুরোধ বা তদবির বা অবৈধ সুবিধাভোগের চেষ্টা কেউ করলে তার সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে। প্রধানমন্ত্রী একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন ও মনিরা বেগম এবং সহকারি একান্ত সচিব ইসমাত মাহমুদাকে অবহিত করতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের নাম ব্যবহার করে অবৈধভাবে সরকারি কাজ এবং এ ধরনের সুবিধা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নাম অনৈতিকভাবে ব্যবহার করে অনেকে অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত হচ্ছেন।

সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কোনো সদস্য কোনো ধরনের ব্যবসা বা অনুরূপ কোনো তদবিরের সঙ্গে সম্পৃক্ত নয়। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কোনো সদস্যের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews