1. admin@thedailypadma.com : admin :
পি কে হালদার ও তার সহযোগীর অবৈধ সম্পত্তির খোঁজে ভারতের পশ্চিমবঙ্গের অন্তত ১০ জায়গায় অভিযান - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

পি কে হালদার ও তার সহযোগীর অবৈধ সম্পত্তির খোঁজে ভারতের পশ্চিমবঙ্গের অন্তত ১০ জায়গায় অভিযান

  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৩৮৫ Time View

পলাতক পি কে হালদার ও তার সহযোগীর অবৈধ সম্পত্তির খোঁজে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের অন্তত ১০ জায়গায় অভিযান চালানো হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ডয়েচে ভেলে ও পিটিআই।

এছাড়া অভিযান চলছে পি কে হালদারের সহযোগী সুকুমার মৃধা, পৃতিশ কুমার হালদার, প্রাণেশ কুমার হালদার এবং তাদের সহযোগীদের নামে থাকা বাড়ি ও সম্পত্তিতে।

শুক্রবার দিনভর প্রতিবেশী দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর পৃথক দল এসব অভিযান চালায়।

এদের সবাইকে বাংলাদেশি নাগরিক উল্লেখ করে তাদের নামে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সম্পত্তি রয়েছে এমন খোঁজ পেয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইডি।

সুকুমার মৃধা আগে থেকেই বাংলাদেশে গ্রেপ্তার রয়েছেন। যিনি আর্থিক প্রতিষ্ঠানের হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনা সামনের আসার পর থেকেই পলাতক পি কে হালদারের ব্যক্তিগত আইনজীবী এবং তার অর্থ দেখভাল করতেন।

ইডি নিশ্চিত হয়েছে এসব বাংলাদেশি ভুয়া পরিচয় দিয়ে ভারতে কোম্পানিও খুলেছে এবং কলকাতার অভিজাত এলাকাসহ বিভিন্ন স্থানে সম্পত্তি কিনেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে।

ভারতীয় তদন্ত সংস্থা ইডি এর সংবাদ বিজ্ঞপ্তিকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ভুয়া তথ্য-পরিচয় এবং ‘রেশন কার্ডে’র মত জাতীয় কার্ড ব্যবহার করে পি কে হালদার ভারতীয় নাগরিকত্ব নিয়েছে শিবশংকর হালদার নামে। ভারতীয় পরিচয়ে পশ্চিমবঙ্গে বিপুল অর্থবিত্তের মালিক হন।

এতে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজারো কোটি টাকা আত্মসাতের মাধ্যমে পি কে হালদার যেসব দেশে টাকা পাচার করেছে তার মধ্যে ভারতও রয়েছে। তার সহযোগীদের বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews