1. admin@thedailypadma.com : admin :
আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা আর নেই - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা আর নেই

  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৩৮০ Time View

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। শুক্রবার এ খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম।

সংবাদ সংস্থাটি টুইটারে জানিয়েছে, ‘প্রেসিডেন্ট বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, প্রেসিডেন্টের মৃত্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে ৪০ দিনের সরকারি শোক পালন করা হবে। এছাড়া মন্ত্রণালয়সমূহ এবং ফেডারেল ও স্থানীয় পর্যায়ের সরকারি-বেসরকারি অফিস-আদালত তিন দিন বন্ধ থাকবে।’

শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক হিসেবে ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।

১৯৪৮ সালে জন্মগ্রহণকারী শেখ খলিফা সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট এবং আমিরাত অফ আবুধাবির ১৬তম শাসক ছিলেন।

তার বাবা আমিরাতের প্রথম শাসক শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মৃত্যুর পর তিনি ক্ষমতায় বসেন। শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ১৯৭১ সাল থেকে মৃত্যু পর্যন্ত (২ নভেম্বর, ২০০৪) দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

তিনি তার বাবার বড় সন্তান ছিলেন।

আরব আমিরাতের প্রেসিডেন্ট হওয়ার পর তিনি ফেডারেল সরকার ও আবুধাবি সরকারের একটি বড় ধরনের পুনর্গঠন কাজে হাত দেন।

তার শাসনামলেই আমিরাতবাসী ব্যাপক উন্নয়ন প্রত্যক্ষ করেছে। দেশের জনগণ পেয়েছে আলিশান জীবনযাপনের সুযোগ।

শেখ জায়েদ শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাত এবং অঞ্চলটিতে ক্রমেই একজন ব্যাপক ভালোবাসার শাসক হয়ে উঠেন।

সূত্র : আলজাজিরা, খালিজ টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews