1. admin@thedailypadma.com : admin :
মিসাইল শুধু রুশ ভূখন্ড নয়, বেলারুশ থেকেও ছোড়া হয়েছে বলে অভিযোগ ইউক্রেনের - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

মিসাইল শুধু রুশ ভূখন্ড নয়, বেলারুশ থেকেও ছোড়া হয়েছে বলে অভিযোগ ইউক্রেনের

  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৪১৭ Time View
২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৮৮টি মিসাইল ইউক্রেনে আঘাত হেনেছে বলে এর আগে অভিযোগ করেছিল ইউক্রেন। তবে এসব মিসাইল শুধু রুশ ভূখন্ড নয়, বেলারুশ থেকেও ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে দেশটির সেনাবাহিনী।
সরাসরি রাশিয়ার পক্ষ নিলেও ইউক্রেন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে বরাবরই জানিয়ে আসছে বেলারুশ। যদিও দেশটির সম্প্রতি নেওয়া কিছু পদক্ষেপ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যোগ দেওয়ার গুজব আরও উসকে দিচ্ছে।
সম্প্রতি বেলারুশের সশস্ত্র বাহিনী ইউক্রেনের সীমান্তে বিশেষ বাহিনী মোতায়েন করবে বলে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল স্টাফ ভিক্টর গুলেভিচের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে।
যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা দেশটির সীমান্তে তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করে চলেছে বলেই ওই বিশেষবাহিনী মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছেন ভিক্টর গুলেভিচ।
মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ দিকে বেলারুশ প্রজাতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, বিশেষ অপারেশন বাহিনীর ইউনিটের বাহিনীকে তিনটি কৌশলগত দিকনির্দেশনায় মোতায়েন করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেন সরকার বেলারুশ সীমান্তের কাছে ২০ হাজার সশস্ত্র সেনা মোতায়েন করেছে। তার প্রতিক্রিয়া জানাতেই পালটা সেনা পাঠাচ্ছে বেলারুশ।
এদিকে, ইউক্রেনের প্রতিবেশী দেশ বেলারুশের সশস্ত্র বাহিনী নিজেদের যুদ্ধ প্রস্তুতি যাচাই করার জন্য চলতি মাসের শুরুতে হঠাৎ করে মহড়া শুরু করার পর  রাশিয়ার সঙ্গে যুদ্ধে তারাও যোগ দিতে পারে বলে গুজব ওঠে। এবার ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন সেই গুজবই উসকে দিচ্ছে।
এর আগে ইউক্রেন যুদ্ধে জড়ানো নিয়ে ভুয়া খবরের বিষয়ে শান্তভাবে প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছিলেন, আমি বহুবার বলেছি, ইউক্রেনে লড়াই করার কোনো পরিকল্পনা আমাদের নেই। কিন্তু এ বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। কারণ এটি এখন সবচেয়ে গরম খবর।
তিনি বলেছিলেন, জিনগতভাবে বেলারুশের জনগণ যুদ্ধ সহ্য করে না। তাই আমাদের শান্তভাবে প্রতিক্রিয়া জানাতে হবে।
লুকাশেঙ্কো আরও বলেছিলেন, আমাদের যুদ্ধে টেনে নেওয়া যেতে পারে এক উপায়ে। আর সেটি হলো— যদি তারা আমাদের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে বা আমাদের বিরুদ্ধে যুদ্ধ নামে। আর এ কারণেই তাই আমি চোখ-কান খোলা রাখছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews